মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রমজানে অফিস ৯টা থেকে সাড়ে ৩টা

news-image

নিজস্ব প্রতিবেদক : পবিত্র রমজান মাসে নতুন অফিস সময়সূচি ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত নির্ধারণ করা হচ্ছে। এ সূচি সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত ও আধা-স্বায়ত্বশাসিত সংস্থা ও প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এ সংক্রান্ত প্রস্তাবটি আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে অনুমোদনের জন্য উঠছে। ওই বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে মন্ত্রিসভা চাইলে সময়সূচিতে রদবদলের সুযোগ রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, ‘হিজরি ১৪৪০ সালের পবিত্র রমজান মাসে অফিস সময়সূচি নির্ধারণ’ সংক্রান্ত প্রস্তাবটি সোমবার মন্ত্রিসভার বৈঠকে উঠছে। এতে অন্য বছরের মতো এবারও সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি আর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।

জানা গেছে, আগামী ৭ বা ৮ মে মুসলমানদের সিয়াম সাধনার মাস পবিত্র রমজান শুরু হবে। এটি চাঁদ দেখার ওপর নির্ভর করছে। প্রথম রোজা থেকেই নতুন অফিস সময়সূচি কার্যকর হবে। বর্তমানে অফিস সময় হচ্ছে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

তবে রমজান মাসের নির্ধারিত এ সময়সূচির আওতামুক্ত থাকবে ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ব শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা এবং অন্যান্য জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান। এ সব প্রতিষ্ঠান নিজস্ব নিয়মে জনস্বার্থ বিবেচনা করে নতুন সময়সূচি নির্ধারণ করবে। এছাড়া আওতাধীন সকল আদালতের সময়সূচি নির্ধারণ করবে সুপ্রিম কোর্ট।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক