মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

লাবণ্য নিহত : উবার মোটরসাইকেল চালক আটক

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগরে সড়ক দুর্ঘটনায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ফাহমিদা হক লাবণ্য নিহত হয়েছেন। এ ঘটনায় উবার মোটরসাইকেল চালক সুমন হোসেনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার মোহাম্মদপুরের নবীনগর হাউজিংয়ের একটি বাসা থেকে তাকে আটক করা হয়। একই সঙ্গে ওই বাসার গ্যারেজ থেকে মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

ডিএমপির তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার জানান, সুমনকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি ঘটনার বর্ণনা দিয়েছেন। বলেছেন, শ্যামলী ৩ নম্বর রোডের ৩১ নম্বর বাসার সামনে থেকে লাবণ্য মোটরসাইকেলে ওঠেন। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কাছাকাছি পৌঁছামাত্র একজন লোক মোটরসাইকেলের সামনে দৌঁড়ে রাস্তা পার হতে যায়। এসময় মোটরসাইকেলটি ব্রেক করেন সুমন। এতে লাবণ্য মোটরসাইকেলের ডানদিকে পড়ে যান। এরপর একটি কাভার্ড ভ্যান পেছন থেকে তাকে ধাক্কা দেয়।

বিপ্লব কুমার বলেন, সুমনের বক্তব্যের সত্যতা যাচাই চলছে। আর ঘাতক কাভার্ড ভ্যানটির চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।

শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ জানে আলম মুন্সি বলেন, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উবারের একটি মোটরসাইকেলে চড়ে যাচ্ছিলেন লাবণ্য। এরপর শেরেবাংলা নগরের হৃদরোগ হাসপাতালের সামনে পৌঁছালে কাভার্ড ভ্যানের ধাক্কায় মারা যান তিনি।ইত্তেফাক

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক