মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির এমপিদের শপথ নিতে সরকারের চাপ নেই : প্রধানমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : বিএনপি থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত সংসদ সদস্যদের (এমপি) শপথ নেওয়ার বিষয়ে সরকারের কোনো চাপ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শুক্রবার বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ব্রুনাই সফর নিয়ে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

বিএনপি থেকে নির্বাচিত এমপিদের প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘যে জনপ্রতিনিধিরা শপথ নিয়েছে তাদের ওপর সরকারের কোনো চাপ নেই। আমরা চাপ দিতে যাব কেন? তারা জনগণের ভোটে নির্বাচিত, যে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেছে তারাই চাপ দিয়েছে। তারাই বলেছে এবং তারা শপথ নিয়েছে। যারা নিয়েছে তারা বলছে যে, তারা পার্লামেন্টে যেয়ে খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে কথা বলবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘এখানে একটি কথা বলে রাখি, খালেদা জিয়াকে কিন্তু আমরা রাজনৈতিকভাবে গ্রেপ্তার করিনি। খালেদা জিয়া তার দুর্নীতির কারণে, কোর্টের মাধ্যমে সাজাপ্রাপ্ত এবং সেই শাস্তি সে ভোগ করছে। আর সেই মামলাটাও কিন্তু আমাদের সরকার করেনি, আওয়ামী লীগ সরকার করেনি। এই মামলাটি করে গিয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের আমলে। মামলাটি চলেছে ১০ বছর।’

খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে সরকারপ্রধান বলেন, ‘প্যারোলের জন্য কিন্তু আবেদন করতে হয়। সাধারণত প্যারোল তখনই পায় আবেদন করলে। কিন্তু কেউ আবেদন করেনি এখনো। যেহেতু আবেদন করেনি, সেহেতু আমাদের এ ব্যাপারে বলার কিছু নেই।’

গত ২১ থেকে ২৩ এপ্রিল ব্রুনাই সফর করেন প্রধানমন্ত্রী। সফরে দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার ছয়টি সমঝোতা স্মারক সই এবং কূটনীতিক ও সরকারি কর্মকর্তাদের ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ দিতে কূটনৈতিক নোট বিনিময় হয়েছে।

সই হওয়া সমঝোতাগুলো হচ্ছে-কৃষি, মৎস্যসম্পদ, প্রাণিসম্পদ, শিল্প ও সংস্কৃতি, যুব ও ক্রীড়া খাতের সহযোগিতা বৃদ্ধি এবং এলএনজি ও এলপিজি সরবরাহের লক্ষ্য। সূত্র : আমাদের সময়

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক