,

বাংলাদেশেও শ্রীলঙ্কার মতো জঙ্গি হামলার চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : শ্রীলঙ্কায় ভয়াবহ সন্ত্রাসী হামলার মতো বাংলাদেশেও এ ঘটনা ঘটানোর অনেক চেষ্টা চলছে। আমাদের গোয়েন্দা সংস্থা, আইন-শৃঙ্খলা বাহিনীর সংস্থা যথেষ্ট সতর্কতা অবলম্বনের কারণে তারা সুযোগ পাচ্ছে না।

বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ‘বনলতা এক্সপ্রেস’ ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন।

সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো তথ্য পেলে তা আইন-শৃঙ্খলা বাহিনীকে জানাতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

শেখ হাসিনা বলেন, দেশবাসীকে আহ্বান জানাবো এ ধরনের সন্ত্রাস, জঙ্গিবাদের সঙ্গে যারা সম্পৃক্ত থাকবে, কে কোথায় এ ধরনের সন্ত্রাসী জঙ্গিবাদী কর্মকাণ্ডে লিপ্ত সেটা শুধু গোয়েন্দা সংস্থা নয়, আমাদের দেশবাসীকে খুঁজে বের করতে হবে। সঙ্গে সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে।

শেখ হাসিনা বলেন, দেশে শান্তি চাই। শান্তিই দিতে পারে উন্নতি, শান্তিপূর্ণ পরিবেশ হলেই দেশ এগিয়ে যাবে।

সন্ত্রাস-জঙ্গিবাদকে বৈশ্বিক সমস্যা হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিবাদ শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বব্যাপী একটা সমস্যা। শ্রীলঙ্কায় যে ঘটনা ঘটলো- সবচেয়ে দুর্ভাগ্য অনেকগুলো শিশু সেখানে মারা গেল। সেখানে আমাদের জায়ানকে হারাতে হয়েছে-এ জঙ্গি-সন্ত্রাসের কারণে। আমরা জঙ্গিবাদ চাই না, আমরা শান্তি চাই। জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর