,

বিএনপির জাহিদুর শপথ নিচ্ছেন

news-image

নিজস্ব প্রতিবেদক : একাদশ সংসদ নির্বাচনে জয়ী ৩০০ প্রার্থীর মধ্যে গণফোরামের সুলতান মনসুর ও মোকাব্বির খানের পর এবার শপথ নিচ্ছেন ধানের শীষের জাহিদুর রহমান। ঠাকুরগাঁও-৩ আসন থেকে নির্বাচন করে বিজয়ী হয়েছিলেন তিনি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে যে ছয়জন নির্বাচিত হয়েছিলেন তাদের মধ্যে তিনিই প্রথম শপথ নিতে যাচ্ছেন।

তবে শুরু থেকেই বিএনপি ও ঐক্যফ্রন্টের পক্ষ থেকে বলা হচ্ছিল তাদের কেউ শপথ নেবেন না।

বৃহস্পতিবার সকালে জাহিদুর রহমান শপথ নেওয়ার বিষয়ে তার আগ্রহের কথা জানিয়ে চিঠি লিখেছেন।

স্পিকারের একান্ত সচিব এম এ কামাল বিল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

এরআগে ঐক্যফ্রন্টের সুলতান মনসুর ও মোকাব্বির খানের শপথের আগেই তাদের শপথ নেয়ার বিষয়ে তথ্য পাওয়া গিয়েছিল। তবে জাহিদুর রহমান বেশ চুপিসারেই শপথের পথে এগিয়ে গেলেন। জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর