মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গ্যালারিতে মদ্যপ অভিনেত্রীর অদ্ভুত কাণ্ড

news-image

স্পোর্টস ডেস্ক : চলতি আইপিএলের ৩৮তম ম্যাচে কর্পোরেট বক্সে রীতিমতো তাণ্ডব করছিলেন ছয়জনে মিলে। তারা প্রত্যেকেই মদ্যপ অবস্থায় ছিলেন। ম্যাচ শুরু হওয়ার পর থেকেই ওই ছয়জন একের পর এক কাণ্ড ঘটাতে শুরু করেন। দাপাদাপি থেকে শুরু করে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়া, অদ্ভুত সব কাণ্ড করছিলেন তারা। ছয়জনের সেই গ্রুপে ছিলেন তেলুগু অভিনেত্রী প্রশান্তি!

আশেপাশের দর্শকরা বিরক্ত হয়ে পুলিশের কাছে অভিযোগ জানান। রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল হায়দরাবাদ-কলকাতা। হাইভোল্টেজ ম্যাচ দেখতে দর্শকদের ভিড় উপচে পড়েছিল গ্যালারিতে।

ডেভিড ওয়ার্নার ও জনি বেয়ারস্টোর বাউন্ডারি-ওভার বাউন্ডারি যেন আরও রোমাঞ্চকর করে তুলেছিল এই ম্যাচটিকে। তবে কর্পোরেট বক্সের ছবিটা অন্যরকম ছিল। তাদের এমন তাণ্ডবে বিরক্ত হয়ে সন্তোষ নামের এক ব্যক্তি পুলিশে অভিযোগ দায়ের করেন। তার অভিযোগের ভিত্তিতে তেলেগু অভিনেত্রী এবং তার বাকি ৫ বন্ধুকে গ্রেফতার করে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। জানা যায়, সন্তোষ নামের ওই ব্যক্তির অভিযোগ সত্যি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক