মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও মঞ্চ মাতালেন শাকিব

news-image

বিনোদন প্রতিবেদক : সম্প্রতি জমকালো আয়োজনের মধ্য দিয়ে বগুড়াতে অনুষ্ঠিত হয় হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড এর উত্তর বঙ্গের ২ হাজারের অধিক ব্যবসায়িক সহযোগীদের নিয়ে স্ক্যান সিমেন্ট ‘আপনজন ২০১৯’ অনুষ্ঠান । আর এ অনুষ্ঠানেরই মঞ্চ মাতান শাকিব খান।

অনুষ্ঠানে শুরুতেই দর্শকদের সামনে পারফর্মেন্স করেন টয়া এবং টুশি এবং তাদের সাথেই মঞ্চে উপস্থিত হন অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব সৈয়দ আবু আবেদ সাহের, ডাইরেক্টর, মার্কেটিং এন্ড সেলস, হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড ।

ঈগলস্ ডান্স কোম্পানীর কর্ণধার তানজিল আলমের কোরিওগ্রাফিতে হাজারো দর্শকের মন মাতিয়েছেন কিং খান খ্যাত ঢালিউডের শাকিব খান এবং তার সাথে জুটি বেধেছিলেন লাক্স তারকা বিদ্যা সিনহা সাহা মিম ।

ফের কর্পোরেট অনুষ্ঠান মঞ্চ মাতালেন শাকিব

এ প্রসঙ্গে শাকিব খান বলেন, এটা আমার ২য় বারের মতো কর্পোরেট কোম্পানীর অনুষ্ঠান এবং আমি আন্তরিক ধন্যবাদ জানাই তানজিল কে খুব সুন্দরভাবে আমার নাচের কোরিওগ্রাফি করার জন্য ।

তানজিল বলেন, শাকিব ভাইকে নিয়ে আমার কাজ করার অভিজ্ঞতা খুবই ভালো এবং আশাকরি ভবিষ্যতেও তাকে নিয়ে আরো মনোমুগ্ধকর পারফর্মেন্স দর্শকদের উপহার দিবো ।

এসময় উপস্থিত ছিলেন প্রধান অতিথি ছিলেন জনাব সৈয়দ আবু আবেদ সাহের, ডাইরেক্টর, মার্কেটিং এন্ড সেলস, হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড । ঈগলস্ ডান্স কোম্পানীর কর্ণধার তানজিল আলমের কোরিওগ্রাফিতে নৃত্য পরিবেশন করেন চলচিত্র অভিনেতা শাকিব খান, অভিনেত্রী পূর্নিমা, মাহিয়া মাহি এবং বিদ্যা সিনহা সাহা মিম ।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক