,

শুটিংয়ের ফাঁকে পপির দুষ্টুমি

news-image
বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রে এক যুগের ক্যারিয়ার তার। নাচে গানে যিনি দর্শকদের এখনো মাতিয়ে চলছে তিনি আর কেউ নন তিনি নায়িকা পপি। চলচ্চিত্রে দর্শকদের সামনে বিভিন্ন সময় বিভিন্ন চরিত্রে হাজির হয়েছেন তিনি। চলচ্চিত্রের পাশাপাশি বেশ কয়েকটি ওয়েব সিরিজেও কাজ করেছেন পপি। সেই ধারাবাহিকতায় এবার শার্লক হোমস, ব্যোমকেশ আর ফেলুদার পর গোয়েন্দা গল্প নিয়ে নির্মিত দেশের প্রথম নারী ডিটেকটিভ ওয়েব সিরিজ ‘গার্ডেন গেম’-এ আর এই ওয়েব সিরিজে গোয়েন্দা পপিকে দর্শক দেখতে পাবে।
সম্প্রতি সিলেটে টানা ছয় দিন শুটিং করে আসলেন পপি। আর তার শুটিংয়ে পপির সঙ্গে ছিলেন নায়ক রিয়াজ ও নায়িকা নিপুণ।

শত কাজের ফাঁকে শুটিংয়ের মাঝেও মজা করতে ভুলেননি পপি। আর তাইতো সিলেটে শুটিংয়ের ফাঁকে সিলেটের স্থানীয় নারীদের সঙ্গে আনন্দে মেতে ছিলেন তিনি। মাথায় পা পাতার বস্তা, মুখে হাসি নিয়ে কিছু ছবি পপি তার ফেসবুকে দিয়েছেন। আর ক্যাশপনে লিখেছেন, এ আমি অন্য আমি, আমার মাঝে নতুন আমি।

পপির সেই পোস্টকৃত ছবিতে অনেকেই আবার বিভিন্ন কমেন্ট করছেন। মিশা সওদাগর লিখেছেন, গুড পিপারেশন। আবার অনেকেই সুন্দর, অসাধারণ নানা কমেন্ট করছেন।

গোয়েন্দা গল্প নিয়ে নির্মিত ওয়েব সিরিজটিতে দেখা যাবে, রেকর্ড পরিমাণ চা উৎপাদন করে দেশের ব্যাবসায়িক প্রতিষ্ঠানের শীর্ষে আসে উদয়ন টি-স্টেট। এরপরেই টি-স্টেটে ঘটতে থাকে একের পর এক লোমহর্ষক খুন। ফুসে ওঠে শ্রমিক ইউনিয়ন। সেখানেই আবির্ভূত হন চৌকষ নারী গোয়েন্দা বৃতা। তিনি কি পারবেন এই খুনের রহস্য সমাধান করতে?

ওয়েব সিরিজটিতে চমক হিসেবে আছেন চিত্রনায়ক রিয়াজ। প্রথমবারের মত রিয়াজ অভিনয় করছেন ওয়েব সিরিজে। পাশাপাশি নিমুণও।

পপি ও রিয়াজ ছাড়াও এতে আরও অভিনয় করেছেন নিপুন, মনির খান শিমুল, সিন্ডি রোলিং, অশোক বেপারী প্রমুখ। তারকাবহুল এই ওয়েব সিরিজটি শিগগিরেই মুক্তি পাবে ‘বায়োস্কোপ লাইভে’।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের