,

বিয়ের প্রথম ছবি শেয়ার করলেন শ্রাবন্তী!

news-image

বিনোদন ডেস্ক : ১৮ এপ্রিল। প্রথম প্রকাশ্যে আসে শ্রাবন্তীর বিয়ের খবর। পাত্র রোশন সিংহ। যদিও বিয়ে নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি নায়িকা। তবে সোশ্যাল মিডিয়ায় তিনি অ্যাকটিভ। বিয়ের গুঞ্জনের মধ্যেই ভেরিফায়েড ইনস্টাগ্রাম পেজে প্রথম ছবি শেয়ার করলেন তিনি।

তবে তা বিয়ের ছবি নয়! তা হলে?

ছবিতে দেখা যাচ্ছে মঞ্চে রয়েছেন শ্রাবন্তী। হাতে মাইক। নাচের মুডে রয়েছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘যখন প্রতিবেশী দেশ থেকে ভালবাসা পাওয়া যায় তখন এমনিই হাসিটা চলে আসে।’ হ্যাশট্যাগে বাংলাদেশ লিখেছেন। ছবিটা দেখে অনেকেই তাই মনে করছেন, বাংলাদেশে কোনও অনুষ্ঠানের ছবি শেয়ার করেছেন। অর্থাত্ এটা স্পষ্ট, শুধুমাত্র কেরিয়ার আপডেটই সোশ্যাল ওয়ালে ভাগ করে নিতে আগ্রহী তিনি। ব্যক্তিগত জীবন নিয়ে কোনও আলোচনা তাঁর এই মুহূর্তে পছন্দ নয়।

এখনও পর্যন্ত যা খবর, গত শনিবার বিয়ে করেছেন শ্রাবন্তী। চণ্ডীগড়ে প্রেমিক রোশন সিংহের সঙ্গে পঞ্জাবি মতে বিয়ে হয়েছে অভিনেত্রীর। ওই দিনই রাতে বাঙালি রীতি মেনেও অনুষ্ঠানের কথা শোনা গিয়েছে। তবে ইন্ডাস্ট্রির কাউকেই ডাকা হয়নি এই বিয়েতে। পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুবান্ধবের উপস্থিতিতে বিয়ের যাবতীয় অনুষ্ঠান হয়েছে।

চুপিসারে বিয়ে করবেন বলে নির্দিষ্ট দিনের কয়েক দিন আগে চণ্ডীগড়ে চলে গিয়েছিলেন শ্রাবন্তী ও রোশন। বিয়ে উপলক্ষে সেখানে বেশ কিছু দিন ধরেই নানা রকম সেলিব্রেশন হয়েছে। গত শুক্রবার তাঁদের সঙ্গীত অনুষ্ঠান সেখানেই হয়। পয়লা বৈশাখে তাঁদের এনগেজমেন্ট অবশ্য কলকাতার একটি রেস্তরাঁয় হয়েছিল বলে খবর। গোপনীয়তা বজায় রাখার জন্য সেখানে ছবি তোলার বা ফোন কাছে রাখার অনুমতি ছিল না নিমন্ত্রিতদের।

এর আগে দু’বার বিবাহবিচ্ছেদ হয়েছিল শ্রাবন্তীর। পরিচালক রাজীব বিশ্বাস ও পরে মডেল কৃষণ ব্রজের সঙ্গে বিভিন্ন কারণে বনিবনা হয়নি তাঁর। সেই কারণেই মনে করা হচ্ছে, তৃতীয় বার বিয়ের সিদ্ধান্তটা ঘটা করে সকলের সামনে আনেননি নায়িকা। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, মাস ছ’য়েক আগেই বৈষ্ণব মতে সম্পর্কের পরিণতির দিকে এগিয়েছিলেন তাঁরা। রোশনের সঙ্গে বেশ কয়েক মাস সম্পর্কে থাকার পরেই তাঁর সঙ্গে সংসার করার কথা ভাবা শুরু করেন শ্রাবন্তী।

তিন বার বিয়ে করা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের মুখেও পড়েন শ্রাবন্তী। তিনি নিজে মুখ না খুললেও টলি মহলের সহকর্মীদের একটা বড় অংশ শ্রাবন্তীর পাশে দাঁড়িয়েছেন। ট্রোলিংয়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন মিমি চক্রবর্তী, সৃজিত মুখোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, তনুশ্রী চক্রবর্তীসহ আরও অনেকে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের