বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিরাপত্তাহীনতার আশঙ্কায় এরশাদের থানায় জিডি

news-image

নিজস্ব প্রতিবেদক : নিজের স্বাক্ষর জাল ও সম্পদের নিরাপত্তাহীনতার আশঙ্কায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। জিডির আবেদনে কারও নাম উল্লেখ করেননি বিরোধীদলীয় এই শীর্ষ নেতা।

তবে পার্টির কয়েকজন নেতাকর্মী তার ও পরিবারের ক্ষতি করতে পারে এমন আশঙ্কায় এরশাদ জিডি করেছেন বলে একটি সূত্রে জানা গেছে।

বুধবার দুপুর ২টার দিকে বিরোধীদলীয় নেতার প্রটোকল অফিসার উপপরিদর্শক (এসআই) বাবুল, কনস্টেবল লিজন ও আনসার সদস্য হুমায়ুন এবং তার এক ব্যক্তিগত সহকারী বনানী থানায় এই জিডি করেন। জিডি নম্বর-১৫০২।

জিডির বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মিথুন। তিনি বলেন, ‘আজ বনানী থানায় এই জিডি হয়েছে। প্রাথমিকভাবে সাধারণত যেভাবে জিডি গ্রহণ করি সেই ভাবেই জিডি গ্রহণ করা হয়েছে।’

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘তাছাড়া এরশাদ সাহেবের জিডির বিষয়টি আমাদের থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা খতিয়ে দেখবেন। তিনি জিডিতে বেশ কিছু অভিযোগ দায়ের করেছেন, সেই বিষয়ে গুরুত্ব দিয়ে থানা কর্তৃপক্ষ আলোচনা করে এবং দায়িত্ব নিয়ে এই বিষয়টি খতিয়ে দেখবেন।’

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এরশাদের এক ব্যক্তিগত সহকারী জিডির বিষয় নিশ্চিত করে বলেন, ‘এরশাদ সাহেব মনে করেন যে, তার পরিবারের যেকোনো সময় ক্ষতি হতে পারে। আর এই ক্ষতির জন্য দলীয় নেতাকর্মীরা যথেষ্ট।’

জিডিতে সাবেক এ রাষ্ট্রপতি উল্লেখ করেন, ‘তার বর্তমান ও অবর্তমানে স্বাক্ষর নকল করে পার্টির প্রয়োজনীয় কাগজপত্র, দলের বিভিন্ন পদ-পদবি বাগিয়ে নেওয়া, ব্যাংক হিসাব জালিয়াতি এবং পারিবারিক সম্পদ, দোকানপাট, ব্যবসা-বাণিজ্য হাতিয়ে নেওয়া ও আত্মীয়-স্বজনদের জানমাল হুমকির মুখে রয়েছে। এ কারণে তিনি মনে করেন অসুস্থতার সুযোগ নিয়ে কেউ যেন এমন অপরাধ করতে না পারে সে বিষয়ে পর্যাপ্ত নিরাপত্তা দরকার।’

এরশাদের জিডির তদন্তের দায়িত্ব পাওয়া বনানী থানার উপপরিদর্শক (এসআই) শায়হান ওয়ালীউল্লাহ বলেন, ‘আজ জিডি হয়েছে। এরশাদ সাহেব জিডিতে তার অভিযোগ উল্লেখ করেছেন। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’ দৈনিক আমাদের সময়

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা