,

জায়ানের মৃত্যুতে বিএনপির শোক

news-image

অনলাইন ডেস্ক : শ্রীলঙ্কায় রেস্তোরাঁয় বোমা হামলায় আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরী নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছে বিএনপি।

বুধবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ শোক জানান দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, শ্রীলঙ্কায় সন্ত্রাসী বোমা হামলায় দলের পক্ষ থেকে ইতিমধ্যে নিন্দা, প্রতিবাদ ও শোক জানানো হয়েছে। এই হামলা মানবতা ও মানবজাতির বিরুদ্ধে এক ভয়ঙ্করতম অপরাধ। এই বোমা হামলা দেশ-কাল ও সভ্যতার জন্য এক বড় ধরনের কলঙ্ক।

এসময় শ্রীলঙ্কায় রেস্তোরাঁয় বোমা হামলায় নিহত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরীর (৮) আত্মার মাগফিরাত কামনা করেন রিজভী। এছাড়া বোমা হামলায় আহত শেখ সেলিমের জামাতা মশিউল হক চৌধুরী প্রিন্সের আশু সুস্থতা কামনা করে তাদের পরিবার-পরিজনকে সমবেদনা জানান বিএনপির এ নেতা।

প্রসঙ্গত, গত রবিবার শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা হামলায় নিহত হয় জায়ান চৌধুরী। এসময় তার বাবা প্রিন্স গুরুতর আহত হন। তিনি শ্রীলঙ্কার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর