মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চার নায়কের স্ত্রীর গোপন জীবন নিয়ে সিনেমা

news-image

বিনোদন ডেস্ক : বায়োপিক বা সত্য ঘটনা অবলম্বনে সিনেমা নির্মাণের জন্য সুপরিচিত মধুর ভান্ডারকর। তিনি একজন পরিচালক যিনি বরাবরই সত্যিকারের ঘটনাকে ফ্রেমবন্দি করে ছবি করতে পছন্দ করেন। তার সেসব ছবি দর্শকও লুফে নেয়।

প্রিয়াঙ্কা চোপড়া-কঙ্গনা রানাউত অভিনীত ফ্যাশন হোক, কিংবা করিনা কাপুর অভিনীত হিরোইন, সব ছবিই বাস্তবের উপর নির্ভর করে। সেগুলো আলোচিত হয়েছে, প্রশংসাও পেয়েছে।

এবার নাকি তিনি নতুন সিনেমায় বলিউডের তারকাদের স্ত্রীদের জীবনের গল্প তুলে ধরতে যাচ্ছেন। বলিউড সূত্রের এমনটাই খবর। মধুর ভান্ডারকর ‘ইন্দু সরকার’ ছবির পর বেশ লম্বা বিরতি নিয়েছেন। এবার ফিরছেন তিনি তারকার বউদের গল্প নিয়ে।

শোনা যাচ্ছে, শাহরুখের স্ত্রী গৌরী, শাহিদের স্ত্রী মীরা রাজপুত, হৃত্বিকের প্রাক্তন সুজান ও অক্ষয় কুমারের স্ত্রী টুইঙ্কলের জীবনকেই তুলে ধরবেন তিনি চলচ্চিত্রে। এরইমধ্যে স্ক্রিপ্ট লেখার কাজও শুরু করে দিয়েছেন মধুর। ছবির নাম নাকি হতে পারে ‘বলিউড ওয়াইভস’।

এদিকে আরও জানা গেল, শাহরুখ খানের সঙ্গেও একটি ছবি করতে যাচ্ছেন মধুর। ‘ইনস্পেকটর গালিব’ সম্ভাব্য নাম এ ছবির। মাফিয়াদের জীবনযাপনের উপর নির্মিত হবে ছবিটি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক