মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

২০১৭ সালে মেয়াদোত্তীর্ণ খেজুর নতুন প্যাকেট, ভুয়া মেয়াদ!

news-image

অনলাইন ডেস্ক : ২০১৭ সালে মেয়াদোত্তীর্ণ হয় আমদানি করা কয়েক টন খেজুরের। ২০১৮ সালে মেয়াদ শেষ হওয়ায় পুরাতন স্টিকার ছিঁড়ে নতুন স্টিকার লাগানো হয়, যেটার মেয়াদ ছিল ২০১৯ সালের ফেব্রুয়ারি পর্যন্ত।

এরপর মেয়াদোত্তীর্ণ এই খেজুরগুলোকে মদিনা থেকে আমদানিকৃত সাঊদি ডেটস (আম্বার-এ) বলে চালিয়ে দেয়া হচ্ছে। এগুলোর মেয়াদোত্তীর্ণের নতুন তারিখ দেওয়া হয়েছে ২০২০ সালের ১ আগস্ট।

র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অভিনব এই প্রতারণার সন্ধান মিলেছে রাজধানীর পুরান ঢাকায়। মঙ্গলবার পুরাণ ঢাকার বাদামতলীর মেসার্স মৌসুমি ট্রেডার্সে অভিযান পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম ও র‌্যাব-১০।

অভিযানে তাদের গুদাম ও শোরুম থেকে দেড় থেকে দুই বছর আগের মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ করা হয়েছে। এসময় ২৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া তিনজনকে দুইবছরের জেল দেয়া হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটির কোল্ড স্টোরেজ, গুদাম ও শো-রুমকে সিলগালার সিদ্ধান্ত দেন ম্যাজিস্ট্রেট।

সাজাপ্রাপ্ত তিন ম্যানেজার হলেন- ফারুক, তানভীর ও শফিকুলে। এছাড়াও একজন মালিক হাজী তারেক আহম্মেদ বর্তমানে পলাতক রয়েছে। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হবে বলে জানান ম্যাজিস্ট্রেট।

অভিযানের শুরুতে মৌসুমি ট্রেডার্সের দুইটি গুদামে যায় র‌্যাব। সেখানে বিপুল পরিমাণে পচা ও মেয়াদোত্তীর্ণ খেজুর মজুত দেখতে পায়। মেয়াদোত্তীর্ণ খেজুরের প্যাকেট ছিঁড়ে নতুন চকচকে প্যাকেটে ঢুকিয়ে নতুন করে মেয়াদোত্তীর্ণের তারিখের স্টিকার লাগানো হচ্ছিল। বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক