বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপে রুবেল, হতাশ হ্যাপি

rubel-hapopyডেস্ক রির্পোট :জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেন বিশ্বকাপ স্কোয়াডে রয়েছেন। এ সংবাদে তার সাবেক প্রেমিকা খুশি হতে পারেননি। এ বিষয়ে হাতশা ব্যক্ত করেছেন নায়িকা নাজনিন আক্তার হ্যাপি।

তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করে হ্যাপি বলেন, ‘আমাকে যে ঠকিয়েছে তার জন্য নিশ্চয় বড় শাস্তি অপেক্ষা করছে।’

হ্যাপি আরো বলেন, ‘রুবেল দলে থাকায় এই মুহূর্তে আমি মোটেও খুশি নই। তার জন্য আখেরি রাস্তা অপেক্ষা করছে। আমি ন্যায় বিচার পাব। চোখের পানি ধরে রাখতে পারছি না। আমার খুব কান্না পাচ্ছে।’

রবিবার বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার পরপরই নাজনিন আক্তার হ্যাপি এক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন।

গত ১৩ ডিসেম্বর নাজনিন আক্তার হ্যাপি মিরপুর থানায় গিয়ে ক্রিকেটার রুবেল হোসেনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনের ৯/১ ধারায় একটি মামলা দায়ের করেন। অভিযোগ করেন, নয় মাস ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে শারীরিক মেলামেশা করেছেন রুবেল।

হ্যাপির মামলার পরের দিন ১৪ ডিসেম্বর পুলিশ ঢাকা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগে তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করান। এরই মধ্যে ১৫ ডিসেম্বর রুবেল হাইকোর্ট থেকে চার সপ্তাহের আগাম জামিন পান। ১১ দিন পর গত ২৪ ডিসেম্বর দুপুরে পুলিশের হাতে ফরেনসিক প্রতিবেদনের কপি তুলে দেন ফরেনসিক বিভাগের প্রধান অ্ধ্যাপক হাবীবুজ্জামান চৌধুরী।

ফরেনসিক প্রতিবেদন হাতে পাওয়ার পর মামলার তদন্ত কর্মকর্তা এসআই মাসুদ পারভেজ ছুটিতে থাকায় ওইদিন প্রতিবেদন প্রকাশ করা হয়নি। তবে মিরপুর থানার ওসি তদন্ত মামলার নোটটি সাংবাদিকদের পড়ে শোনান। সেই নোটে লেখা ছিল, ‘দ্য ভিকটিম হ্যাজ নো ফাউন্ড রিসেন্টলি সেক্সচুয়াল ইন্টারকোর্স অন হার বডি।’

গত ২৮ ডিসেম্বর এসআই মাসুদ পারভেজ ছুটি শেষে থানায় যোগদান শেষে পূর্ণাঙ্গ ফরেনসিক রিপোর্ট প্রকাশ করেন। ওই রিপোর্টে হ্যাপির একাধিক শারীরিক সম্পর্কের কথা লেখা ছিল না। একজনের সঙ্গে শারীরিক সম্পর্ক হয়েছে যা ফরেনসিক প্রতিবেদনের প্রথম পৃষ্টায় লেখা রয়েছে। তবে কার সঙ্গে হয়েছে তা লেখা ছিল না।

এরই মধ্যে হ্যাপির করা আবেদনের প্রেক্ষিতে রুবেলের জব্দ করা আলামতগুলোর ক্যামিক্যাল পরীক্ষার আবেদন মঞ্জুর করেছেন আদালত।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা