মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ সেলিমের জামাতাকে ১৫ দিনের আগে সরানো যাবে না

news-image

ডেস্ক রিপোর্ট : শ্রীলঙ্কায় ভয়াবহ সিরিজ বোমা হামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান মারা যাওয়ার পাশাপাশি মেয়ে মেয়ে শেখ সোনিয়ার স্বামী মশিউল হক চৌধুরী প্রিন্সের দুইটি পা ড্যামেজ (অকেজো) হয়ে গেছে। তিনি শ্রীলঙ্কার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

আজ সোমবার বেলা সাড়ে ১১টায় শেখ সেলিমের বনানী বাসা থেকে বের হয়ে এসে সাংবাদিকদের এসব কথা বলেন শিল্পমন্ত্রী। এ সময় সাবেক সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নুর, সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান উপস্থিত ছিলেন।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘শেখ সেলিমের জামাই খুব বাজেভাবে আহত হয়েছেন। তার দুটো পা ড্যামেজ (অকেজো) হয়ে গেছে। কমপক্ষে ১৫ দিন না গেলে তাকে হাসপাতাল থেকে মুভ করানো সম্ভব হবে না।’

তিনি বলেন, ‘ব্রেকফাস্ট করার জন্য জামাই এবং তার ছেলে জায়ান চৌধুরী একটি হোটেলে পৌঁছেছিলেন। হোটেলের নিচেই আত্মঘাটি বোমা বিস্ফোরণে জায়ান নিহত হয়।’

জানা গেছে, শেখ সেলিমের ছেলে শেখ ফাহিম প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে ব্রুনাই গিয়েছিলেন। সেখান থেকে শ্রীলঙ্কা গেছেন। অপর ছেলে শেখ নাইম তার মাকে সঙ্গে নিয়ে শ্রীলঙ্কা পৌঁছেছেন।

শেখ সেলিমের বাসা থেকে বের হয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, আগামীকাল জায়ান চৌধুরীর লাশ বাংলাদেশে আসবে। আমরা যারা দেখতে আসছি তারা সবাই শেখ সেলিমকে সান্ত্বনা দিচ্ছি।

শ্রীলঙ্কায় রোববার (২১ এপ্রিল) খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে চলাকালে গির্জা এবং বিলাসবহুল হোটেল ও অন্যান্য স্থাপনায় ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহত বেড়ে দাঁড়িয়েছে ২৯০ জনে। পুলিশের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গতকাল রাত পর্যন্ত নিহতের সংখ্যা ছিল ২০৭ জন। জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক