মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাতের অন্ধকারে একসঙ্গে রণবীর-আলিয়া!

news-image

বিনোদন ডেস্ক : শুরুতে প্রেমের সম্পর্কটি লুকিয়ে রাখলেও এখন মাঝেমধ্যেই বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা যায় রণবীর-আলিয়াকে। গত শনিবার রাতে একসঙ্গে ফের দেখা যায় এই জুটিকে। তাদের দেখতে পেয়ে ক্যামেরার ফ্ল্যাশ পরপর ঝলসে ওঠে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার রাতে প্রযোজক করণ জোহরের ধার্মা প্রোডাকশনের অফিসে দেখা গেল রণবীর কাপুর এবং আলিয়া ভাটকে। দুজনেই পড়েছিলেন কালো রংয়ের পোশাক। আলিয়ার পরনে ছিল একটি গোলাপি রঙের ট্যাঙ্ক টপ ও সঙ্গে কালো ট্রাক প্যান্ট এবং কালো জ্যাকেট। চুলটা খোঁপা করে বেঁধেছিলেন অভিনেত্রী।

আর রণবীর এসেছিলেন একেবারে ক্যাজুয়াল পোশাকে। কালো টি শার্ট ও ম্যাচিং কালো ট্রাক প্যান্টে।মাথায় ছিল একটি টুপি।

পরস্পরের প্রতি ভালোলাগা-ভালোবাসার কথা সকলের সামনে খোলাখুলিভাবে শেয়ার করাও শুরু করেছেন এই দুই তারকা। জি সিনে অ্যাওয়ার্ডের মঞ্চে রণবীর-আলিয়ার গালে একটি আলতো চুমু এঁকে দেন। আবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে গিয়ে আলিয়া ভাট সেরা অভিনেত্রীর পুরস্কার গ্রহণের সময় মঞ্চ থেকেই সকলের সামনে স্পষ্ট বলেন, ‘আজকের রাত ভালোবাসার রাত, ওইখানে আমার বিশেষ মানুষটি বসে, আই লাভ ইউ রণবীর।’

আলিয়া-রণবীর কাপুরের রোমান্স নিয়ে গুঞ্জন শুরু হয় যখন ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় তারা একসঙ্গে শুটিং শুরু করেন। প্রথম তাদের দুজনকে একসঙ্গে দেখা যায়, সোনম কাপুর ও আনন্দ আহুজার বিয়ের রিসেপশনে। গত বছর মুম্বাইয়ে সেই অনুষ্ঠান হয়েছিল। এর পরে ডিসেম্বরের শেষে নিউ ইয়ার সেলিব্রেট করতে রণবীরের পরিবারের কাছে প্রেমিকের সঙ্গেই উড়ে যান আলিয়া। কারণ রণবীরের বাবা-মা ঋষি ও মা নীতু কাপুর চিকিৎসার প্রয়োজনে নিউইয়র্কে রয়েছেন।

আলিয়া-রণবীরকে অয়ন মুখার্জি পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় একসঙ্গে দেখা যাবে। সেখানে রয়েছেন অমিতাভ বচ্চন, ডিম্পল কপাডিয়া, মৌনি রায় এবং আক্কিনেনি নাগার্জুন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক