,

অভিষেক শেয়ার করলেন ঐশ্বরিয়ার গোসলের ছবি

news-image

বিনোদন ডেস্ক : দেখতে দেখতে বিয়ের এক যুগ পেরিয়ে গেলেন তারা। এই দীর্ঘ সময়টাতে বহুবার তাদের বিচ্ছেদের খবর প্রকাশ হয়েছে। গুজব-গুঞ্জনে প্রকাশ হয়েছে তাদের দাম্পত্যের অনেক নেতিবাচক কল্প-কাহিনি।

কিন্তু দিনশেষে এখনো তারা একসঙ্গে বাস করছেন। একমাত্র মেয়ে আরাধ্যকে নিয়ে সুখেই দিনযাপন করেছেন ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চন।

এরইমধ্যে দিন কয়েক আগে মেয়ে নিয়ে মুম্বাই ছেড়েছেন অ্যাশ-অভিষেক। উদ্দেশ্য গ্রীষ্মকালীন ছুটি কাটানো। এবারে তারা সপরিবারে মালদ্বীপ গিয়েছেন বলে খবর।

কিন্তু শুধু ছুটি নয়। নিজেদের একটা স্পেশ্যাল দিনও মালদ্বীপে সেলিব্রেট করলেন এই তারকা দম্পতি। গত ২০ এপ্রিল বিবাহবার্ষিকী ছিল তাদের। ১২ বছরের দাম্পত্য জীবনকে সেলিব্রেট করতেই এ যাত্রা।

Aishwaria-Rai

সেখানে তারা ঘুরে বেড়াচ্ছেন জলে ঘেরা দ্বীপটির নানা প্রান্ত। সেরে নিচ্ছেন সূর্যস্নানও। তেমনি কোনো এক বেলায় ঐশ্বরিয়ার গোসলের একটি ছবি গতকাল ২০ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সট্রাগ্রামে শেয়ার করেছেন অভিষেক।

শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে পুলের জলে সময় কাটাচ্ছেন অ্যাশ। সঙ্গে রয়েছে আরাধ্যাও। অভিষেক ছবির ক্যাপশনে লিখেছেন, ‘আনন্দ…।’

তারও একদিন আগে শুক্রবার রাতে ঐশ্বরিয়ার আবেদনময়ী একটি ছবি পোস্ট করে তিনি দুষ্টুমি করে ক্যাপশন লিখেছেন, ‘হানি এন্ড দ্যা মুন….’

এদিকে অনুরাগ কাশ্যপের ছবি দিয়ে এই দুই তারকাকে একসঙ্গে দেখা যাবে বলে গেল বছর খবর চাউর হয়েছিলো। কিন্তু সেই সুযোগ এখনো হয়নি বলিউড ভক্তদের। বিভিন্ন কারণে নাকি সেই প্রজেক্ট বাতিল হয়ে গেছে।

সর্বশেষ ঐশ্বরিয়া কাজ করেছেন ‘ফ্যানি খান’ ছবিতে। অন্য দিকে ‘মনমর্জিয়া’ ছিল অভিষেক অভিনীত মুক্তিপ্রাপ্ত শেষ ছবি। আপাতত দুজনেই সিনেমার বাইরে সময় দিচ্ছেন পরিবারে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের