,

সিঙ্গাপুরের চিকিৎসকদের পরামর্শে সুবীর নন্দীর চিকিৎসা

news-image

নিউজ ডেস্ক : ঢাকা সেনানিবাস সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা নন্দিত কণ্ঠশিল্পী সুবীর নন্দীর চিকিৎসা চলছে সিঙ্গাপুরের চিকিৎসকদের পরামর্শ ও দৈনিক মেডিকেল বোর্ডের মাধ্যমে।

রোববার (২১ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সুবীর নন্দীর চিকিৎসা সংক্রান্ত বিষয়ে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে সবসময় যোগাযোগ রাখছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

ঢাকায় সিএমএইচের জনপ্রিয় এই কণ্ঠশিল্পীকে যে চিকিৎসা দেওয়া হচ্ছে এরচেয়ে বেশি বা নতুন কোনো চিকিৎসার প্রয়োজন আপাতত নেই বলে জানিয়েছেন সিঙ্গাপুরের চিকিৎসকরা।

সুবীর নন্দীর শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত রয়েছে এবং এই অবস্থায় তাকে বিদেশে নেওয়া ঝুঁকিপূর্ণ।

এর আগে গত ১৪ এপ্রিল (রোববার)রাত ১১টার দিকে অসুস্থ সুবীর নন্দীকে ঢাকা সিএমএইচের জরুরি বিভাগে ভর্তি করা হয়। তিনি ট্রেনে করে শ্রীমঙ্গল থেকে ঢাকায় আসার পথে কয়েকবার বমি করেন, গলায় প্রচণ্ড ব্যথা অনুভব করেন। সিএমএইচে আনার কিছুক্ষণের মধ্যে তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। ৩ থেকে ৪ মিনিট চেষ্টার পর তার হার্ট আবার চালু হয় এবং তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। পরে তাকে আইসিইউতে নেওয়া হয়।

জানা যায়, প্রখ্যাত কণ্ঠশিল্পী সুবীর নন্দী দীর্ঘদিন থেকে কিডনি রোগে ভুগছেন ও ডায়ালাইসিস নিচ্ছেন।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের