,

সাবেক উপপ্রধানমন্ত্রী জামাল উদ্দিন আহমদের ইন্তেকাল

image_199987ডেস্ক রির্পোট :সাবেক উপপ্রধানমন্ত্রী জামাল উদ্দিন আহমদ ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

জামাল উদ্দিনের চাচাতো ভাই ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ জানান, শনিবার রাত ১০টায় রাজধানীর বারিধারায় নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন।
জানা গেছে, রোববার জোহরের নামাজের পর গুলশানের আজাদ মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। সেখান থেকে উড়োজাহাজে তার মরদেহ নেয়া হবে চট্টগ্রাম। সেখানে জমিয়তুল ফালাহ মাঠে দ্বিতীয় এবং ফটিকছড়ির দৌলতপুর গ্রামে তার প্রতিষ্ঠিত স্কুল মাঠে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
১৯৫৪ সালে সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি প্রাপ্ত জামাল উদ্দিন পেশায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছিলেন। ১৯৭৭ সালে জিয়াউর রহমানের আমলে উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে ১৯৮২ সাল পযন্ত ওই দায়িত্বেই ছিলেন। ১৯৮৯ ও ১৯৯২ সালে দুই মেয়াদে বাংলাদেশের চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের সংগঠন আইসিএবির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর