,

শ্রীলঙ্কায় হামলা: রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

news-image

নিজস্ব প্রতিবেদক : শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার ঘটনায় তীব্র নিন্দা ও শোক প্রকাশ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার দুপুরের দিকে এক শোকবার্তায় নিহতদের আত্মার শান্তি ও আহতদের আশু আরোগ্য কামনা করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানিয়েছে, শেখ হাসিনা নিহতদের আত্মার শান্তি কামনা করেছেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এ ছাড়া আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলেও আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।

খ্রিষ্টানদের ধর্মীয় উৎসব ইস্টার সানডে উদযাপনকালে শ্রীলঙ্কায় ছয়টি এলাকায় গির্জা ও হোটেলে বোমা বিস্ফোরণে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ১৬০ জনে দাঁড়িয়েছে। রোববার সকালে রাজধানীর কলোম্বসহ এর কাছাকাছি ছয়টি স্থানে এ হামলায় আহত হয়েছেন পাঁচ শতাধিক মানুষ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, রোববার সকালে ইস্টার সানডের আয়োজনকে ঘিরে সকাল সাড়ে ৮টা থেকে পৌনে ৯টার মধ্যে কোচচিকাদে এলাকার সেইন্ট অ্যান্থনি চার্চ, কাটুয়াপিতিয়ার সেইন্ট সেবাস্টিয়ানের চার্চ এবং বাত্তিকালোয়ার একটি গির্জায় বোমা হামলা চালানো হয়।

এর কিছুক্ষণ পর রাজধানী কলম্বোর তিনটি হোটেল-সাংগ্রি লা, কিংসবারি ও সিনামন গ্র্যান্ড হোটেলেও বোমা বিস্ফোরণ হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর