মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনাকে ব্রুনাইয়ে লাল গালিচা সংবর্ধনা

news-image

অনলাইন ডেস্ক : সুলতান হাজি হাসানাল বলকিয়ার আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে ব্রুনাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার স্থানীয় সময় বেলা আড়াইটার দিকে ব্রুনাই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদানের মাধ্যমে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

এর আগে রোববার সকাল আটটায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪০৫ ফ্লাইটে ব্রুনাই দারুস সালামের উদ্দেশে ঢাকা ছাড়েন শেখ হাসিনা।

সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে হয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ প্রমুখ।

ব্রুনাই আন্তজার্তিক বিমানবন্দরে শেখ হাসিনাকে স্বাগত জানান দেশটির ক্রাউন প্রিন্স (যুবরাজ) আল-মুহতাদি বিল্লাহ বলকিয়া। বিমানবন্দরে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে মোটর শোভাযাত্রা সহযোগে প্রধানমন্ত্রীকে নেওয়া হয় সফরকালীন আবাসস্থল এম্পায়ার হোটেল অ্যান্ড কান্ট্রি ক্লাবে।

সফরকালে প্রধানমন্ত্রী ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়ারসহ দেশটির গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে বৈঠক করবেন।

সফরে দুই দেশের মধ্যে কৃষি, সংস্কৃতি ও শিল্প, যুব ও ক্রীড়া, মৎস্য, পশু সম্পদ, জ্বালানি খাতসহ বিভিন্ন বিষয়ে সাতটি সমঝোতা স্মারক সই হবে বলে আশা করা হচ্ছে। এ ছাড়া রোহিঙ্গা সংকট নিয়েও দুই দেশের মধ্যে আলোচনা হবে।

সফরের প্রথম দিন রোববার স্থানীয় সময় সন্ধ্যায় হোটেলের বলরুমে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন চারবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাতে বাংলাদেশ হাই কমিশনারের দেওয়া নৈশভোজে যোগ দেবেন তিনি।

সফরের দ্বিতীয় দিন সকাল ১১টায় ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়ার সরকারি বাসভবন ইস্তানা নুরুল ইমানের চেরাদি লায়লা কেনচানায় সুলতান বলকিয়া ও রাজ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতে মিলিত হবেন।

এর পর সুলতান হাসানাল বলকিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন শেখ হাসিনা। বৈঠক শেষে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক সই হবে।

এদিন বিকেল সাড়ে তিনটার দিকে ব্রুনাই ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্টাস্ট্রি এবং বাংলাদেশ থেকে যাওয়া ব্যবসায়ী প্রতিনিধিদের সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর জামে আসর মসজিদ পরিদর্শনে যাবেন তিনি। সেখানে আসরের নামাজ আদায় করবেন শেখ হাসিনা।

রাতে সুলতানের সরকারি বাসভবন ইস্তানা নুরুল ইমানে সুলতান বলকিয়ার দেওয়া নৈশভোজে অংশ নেবেন শেখ হাসিনা।

সফরের শেষ দিন মঙ্গলবার সকালে ব্রুনাইয়ের কূটনৈতিক এলাকা জালান কেবাংসানে বাংলাদেশ হাইকমিশনের নতুন চ্যান্সেরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। পরে সেখান থেকে তিনি রয়েল রেজালিয়া জাদুঘর পরিদর্শন করবেন।

এদিন স্থানীয় সময় বিকেল ৫টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪০৬ ফ্লাইটে ব্রুনাই সফর শেষে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক