মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিক্সটিনের চমক নিয়ে দিলারা জামান

news-image

বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় অভিনেত্রী দিলারা জামানের বয়স প্রায় ৭৬ বছর। এই বয়সেও সমান তালে অভিনয় করে চলেছেন তিনি। একেক সময় হাজির হচ্ছেন একেক চমক নিয়ে। এবার তিনি একটি নাটকে হাজির হচ্ছে মাত্র ১৬ বছর বয়সের কিশোরী হয়ে। সুইট সিক্সটিন দিলারা জামান কেমন? সেই চমকই থাকছে নাটকটিতে।

নাটকের গল্পে দেখা যাবে নিজেকে সবসময় সিক্সটিন ভাবেন দিলারা জামান। রূপচর্চা ও চাল চলনে থাকে সেই ছাপ। ‘সুইট সিক্সটিন’ নামের এই নাটকটি নির্মাণ করেছেন রাহাত মাহমুদ। এটি রচনা করেছেন টিকলি মাহমুদ।

নাটকটিতে অভিনয় করা প্রসঙ্গে দিলারা জামান বলেন, ‘একজন অভিনেত্রী হিসেবে ভিন্ন ধরণের কোনো চরিত্র পেলে অনেক ভালো লাগে। এই বয়সেও পরিচালকরা আমাকে নিয়ে এমন চরিত্র ভাবছেন। জীবনের শেষ বেলায় একজন শিল্পীর সার্থকতা এটাই।’

নাটকটিতে দিলারা জামান ছাড়াও আরও অভিনয় করেছেন আবুল হায়াত, ইরফান সাজ্জাদ ও জারা মিতু।

দিলারা জামান আরও জানালেন, মুক্তিযুদ্ধের একটি বাস্তব কাহিনি নিয়ে মাসুম রেজার চিত্রনাট্যে ‘ওমর ফারুকের মা’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে অভিনয় করতে যাচেছন তিনি। সরকারি অর্থায়নে চলচ্চিত্রটি নির্মাণ করছেন এম জাহিদুর রহমান বিপ্লব।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক