মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুচিত্রা সেনের চরিত্রে ঋতুপর্ণা

news-image

বিনোদন প্রতিবেদক : বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়িকা সুচিত্রা সেন। তার অভিনয়ে মুগ্ধ ছিলো সারা বাংলা। প্রেম, হাসি, কান্না, স্ত্রী-সংসার, বাঙ্গালিয়ানা, মাতৃত্ব, মমতা আর আবেদনের প্রাণবন্ত নাম সুচিত্রা সেন। তার অসংখ্য জনপ্রিয় ছবিগুলোর মধ্যে অন্যতম একটি ছবি হলো ‘দত্তা’। ১৯৭৬ মুক্তি পেয়েছিল ছবিটি।

ওই ছবি মুক্তির ৪৩ বছর পরে আবাও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘দত্তা’ অবলম্বনেই ছবি নির্মাণ করছেন নির্মল চক্রবর্তী। ৪৩ বছর পরে আগে যেই চরিত্রটিতে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছিলেন সুচিত্রা সেন, সেই ‘বিজয়া’র চরিত্রে এবার অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত।

বোলপুরের কামারপাড়ায় হয়েছে ছবিটির প্রথম অংশের শুটিং। মহানায়িকার অভিনীত চরিত্রে অভিনয় করা প্রসঙ্গে ঋতুপর্ণা বলেন, ‘অনেকদিন পর আবার ‘দত্তা’ হচ্ছে। এর আগে সুচিত্রা সেন এই চরিত্রে অভিনয় করেছিলেন। সেটা আমার কাছে একটা বিশাল চ্যালেঞ্জ। দেখা যাক আমরা নতুন কী করতে পারি। চেষ্টা করব ভাল করার।’

নির্মল চক্রবর্তী বলেন, ‘এই ছবিটা করার ভাবনা গত বছরের। প্রথমে অন্য গল্প ভাবছিলাম তারপর মনে হল সাহিত্য নির্ভর গল্প হলে ভাল হয়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই গল্পটা আমার প্রিয়। তাছাড়া এই বছর ‘দত্তা’ উপন্যাসের একশো বছর। ১৯১৯ সালে এই উপন্যাস লেখা শেষ হয়। আর এটা ২০১৯।

যে স্ক্রিপ্ট লিখেছি সেটা উপন্যাসের গল্প বজায় রেখেই। খুব বেশি কিছু বদলাইনি। আমি পুরনো সময়টাকেই ধরতে চাই। বিজয়ার চরিত্রে ঋতু, নরেনের চরিত্রে জয় সেনগুপ্ত, বিলাসের চরিত্রে ফিরদৌস, রাসবিহারীর চরিত্রে বিশ্বজিৎ চক্রবর্তী এবং দেবলীনা কুমার রয়েছেন একটি চরিত্রে। এখানে শুটিংয়ের পর একটা দেড় মাসের গ্যাপ আছে। তারপর আবার কলকাতায় শুটিং হবে। এই বছরেই ছবি রিলিজ করব।’

এদিকে কলকাতায় এই ছবিটির শুটিং করতে গিয়েছিলেন ফেরদৌস। ছবির শুটিং শেষ না করেই দেশে ফিরে আসতে হয়েছে তাকে। ছবির শুটিং করতে গিয়ে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের হয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে বিপাকে পড়েছেন ফেরদৌস আহমেদ।

এই বিষয়ে ‘দত্তা’ ছবির পরিচালক নির্মল চক্রবর্তী বলেন, ‘আমার ছবির প্রায় ৮০ শতাংশ ইনডোরের শুটিং বাকি। জুনে আবার শুটিং শুরু করার পরিকল্পনা করেছি। আশা করছি ততদিনে সমস্যা থাকবে না। প্রায় ২০ বছর ধরে ফেরদৌস কলকাতায় আসছে, কাজ করছে। একটা নির্বাচনী প্রচারে অংশ নিয়েছে, তার জন্য ক্ষমাও প্রার্থনা করেছে। মনে হচ্ছে ঠিক হয়ে যাবে।’ বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক