,

সোনম কাপুর কি অন্তঃসত্ত্বা?

news-image

বিনোদন ডেস্ক : বিয়ে হয়েছে প্রায় একবছর আগে। এবার নিশ্চয়ই বাড়ির গুরুজনরা হাজারবার প্রশ্নবাণ ছুঁড়ছেন? তাই কি এক বছরের মধ্যেই ফ্যামিলি প্ল্যানিং করেছেন সোনম? তবে কি গর্ভবতী বলি ডিভা? আর সেইজন্যই নিচু হয়ে নিজের জুতার ফিতেটাও বাঁধতে পারছেন না? নেটদুনিয়ায় এখন ছড়িয়ে পড়ছে এই প্রশ্নই।

কৌতূহলের সূত্রপাত সামান্য একটি জুতা পরাকে কেন্দ্র করে। বৃহস্পতিবার একটি জুতার দোকানে গিয়েছিলেন সোনম কাপুর ও আনন্দ আহুজা। সেখানে দু’জনে একইরকম জুতা কেনেন। খোশমেজাজেই ছিলেন দু’জনে। জুতা কেনার সেই ছবি প্রকাশ পেয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবিতে দেখা গেছে, নিচু হয়ে সোনমের জুতার ফিতে বেঁধে দিচ্ছেন স্বামী আনন্দ আহুজা। আর সোনম দাঁড়িয়ে হাসছেন। সেখান থেকেই শুরু হয় যত চর্চা। নেটিজেনরা বলতে শুরু করেছেন, ‘সোনম কি অন্তঃসত্ত্বা?’ কেউ আবার লিখেছেন, ‘আমরা সোনমের বেবি বাম্প দেখতে পাচ্ছি। সে যতই তিনি লুকনোর চেষ্টা করুন না কেন।’

অভিনেত্রী সোনম কাপুরের সঙ্গে ব্যবসায়ী আনন্দ আহুজার বিয়ে হয় গত বছর মে মাসে। জমকালো বিয়ের আসরে উপস্থিত ছিল প্রায় গোটা বলিউড।

কিছুদিন আগে মুক্তি পেয়েছে সোনম কাপুরের ছবি ‘এক লড়কি কো দেখা তো অ্যায়সা লগা।’ সামনে রয়েছে তাঁর ‘দ্য জোয়া ফ্যাক্টর’। তবে রিল লাইফ ছেড়ে আপাতত সোশ্যাল সাইট মজে রিয়েল লাইফ সোনমকে নিয়েই।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের