মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সালমানের অভিশাপ!

news-image

বিনোদন ডেস্ক : বলিউডে ‘গোপন’ বলে কিছু নেই। এমনকি ঐশ্বরিয়া রাই বচ্চনকে নিয়ে সালমান আর বিবেক ওবেরয়ের দ্বন্দ্ব, সেটিও নয়। আর এসব ঘটনা নিয়ে বলিউডে গল্পের শেষ নেই। প্রজন্ম থেকে প্রজন্ম এসব গল্প বয়ে বেড়ায়। আর প্রায়ই ডালপালা ছড়ায় এসব গল্প।

ঐশ্বরিয়ার সঙ্গে সালমানের প্রেমের কাহিনি প্রায় ১৬ বছর আগের। সে সময় বিবেকও পছন্দ করতেন ঐশ্বরিয়াকে। এই নিয়ে দুজনের দ্বন্দ্বের সূত্রপাত হয়। সংবাদ সম্মেলন করে সালমানের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন বিবেক। সালমান নাকি মদ্যপ অবস্থায় বিবেককে ৪১ বার কল করেছিলেন। এমনকি ঐশ্বরিয়ার পিছু না ছাড়লে খুন করার হুমকিও দিয়েছিলেন। সম্প্রতি সেই ঘটনার জের ধরে সালমানকে একটি প্রশ্ন করার সুযোগ দেওয়া হয়েছিল বিবেক ওবেরয়কে। কী প্রশ্ন করেছেন বিবেক?

সালমান খান ও ঐশ্বরিয়ার প্রেমের কাহিনি সবারই জানা। সঞ্জয় লীলা বনসালির ‘হাম দিল দে চুকে সনম’ ছবিতে সামির আর নন্দিনীর চরিত্রে অভিনয় করতে গিয়ে নাকি সত্যি সত্যি প্রেম করেছেন তাঁরা। ক্যামেরার সামনে প্রেমের অভিনয় করতে হয়নি। কিন্তু বলিউড সিনেমার মতো সেই গল্প সুখকরভাবে শেষ হয়নি। গল্প থেকে পরে মুছে যায় সালমানের নাম। সেখানে তৃতীয় পক্ষ হয়ে ঢুকে পড়েন বিবেক ওবেরয়। যদিও তাতে কোনো লাভ হয়নি। বরং ক্যারিয়ার প্রায় ধ্বংস হওয়ার উপক্রম হয়েছিল বিবেকের। কেননা সালমান খান সম্পর্কে প্রচলিত প্রবাদ আছে—সালমান খান যেমন ভালো বন্ধু, তেমনি শত্রু হিসেবেও ভয়াবহ। তাই প্রতিভাবান আর সম্ভাবনাময় হয়েও বলিউডে তেমন কিছুই করতে পারেননি বিবেক। সালমানের প্রেমিকার দিকে নজর দেওয়ার ফল নিশ্চয়ই ভালো হতে পারে না।

সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জীবনীভিত্তিক চলচ্চিত্রে অভিনয় করেছেন বিবেক। এ উপলক্ষে বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে বিবেককে জিজ্ঞেস করা হয়, সালমানকে যদি একটি প্রশ্ন করতে বলা হয়, কী বলবেন? বিবেক বলেছেন, ‘সালমানকে জিজ্ঞেস করব, সে কি ক্ষমায় বিশ্বাস করে?’

অনেকে মনে করেন, ২০০৩ সালে সালমানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ডাকার শাস্তি পাচ্ছেন বিবেক। তাঁকে বিসর্জন দিতে হয়েছে বলিউডের ক্যারিয়ার। ২০১৭ সালে মুম্বাই মিররকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘যখন আমার ব্যক্তিগত জীবন শেষ হয়ে গেল, তখন আমি ক্যারিয়ারের লক্ষ্যে অটুট থাকতে পারিনি। এমনকি যখন আমি কিছু ভালো কাজ করেছি, তখনো না। “শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা” হিট করার পর প্রায় এক বছর বাড়িতে বসে ছিলাম।’

ওয়েবভিত্তিক ধারাবাহিক ‘ইনসাইড ইগল’ আর তামিল ছবি ‘ভিভেগাম’-এর সাফল্যের পর বলিউডে ফেরার স্বপ্ন দেখতে শুরু করেন বিবেক। কিন্তু তাঁর স্বপ্নের গুড়ে ছড়িয়ে রয়েছে হতাশার বালি। তাঁর অভিনীত ‘পিএম নরেন্দ্র মোদি’ ছবিটি ২৭টি ভাষায় মুক্তি পাওয়ার কথা ছিল ১২ এপ্রিল। সেখানেও বাগড়া দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞায় শেষ পর্যন্ত ছবিটি মুক্তি পায়নি। এ যেন সালমানের অভিশাপ! ডিএনএ ইন্ডিয়া

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক