,

এনবিআর চেয়ারম্যান বললেন, দেশেই হবে গাড়ি, ‘মেইড ইন বাংলাদেশ’

news-image

নিউজ ডেস্ক : জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া জানিয়েছেন, ‘মেইড ইন বাংলাদেশ’ নামে গাড়ি উৎপাদনে আসছে অর্থবছরের বাজেটে প্রণোদনার কথা ভাবা হচ্ছে।

তিনি বলেছেন, ‘এখন মোবাইল ফোন, মোটরসাইকেল, ফ্রিজ দেশেই তৈরি হচ্ছে। ঠিক সেইভাবে গাড়িও তৈরি হবে। আমার ধারণা, গাড়ি তৈরি শিগগিরই শুরু হবে। মেইড ইন বাংলাদেশ নামে শুরু হবে।’

বৃহস্পতিবার এনবিআর সম্মেলন কক্ষে প্রাক-বাজেট আলোচনা সভায় সভাপতির বক্তব্যে মোশাররফ হোসেন একথা জানান।

প্রাক-বাজেট আলেচনায় মোটরসাইকেল ম্যানুফেকচার অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ পণ্য পরিবহন এজেন্সি মালিক সমিতি, বাংলাদেশ ইনল্যান্ড কন্টেইনার ডিপো অ্যাসোসিয়েশন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল সংস্থা, বাংলাদেশ মোটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতির নেতারা অংশ নেন।

তিনি বলেন, গত ১০-১২ বছর আগে থেকে মোটরসাইকেল সেক্টরের যাত্রা শুরু হয়েছে। এ সেক্টরে আমরা ‍যুগান্তকারী পরিবর্তন এনেছি। এখন রানার মোটরসাইকেল তৈরি করছে। হিরো, হোন্ডা এবং বাজাজ নিজেরা আমাদের দেশে তৈরি করা শুরু করছে। ফলে আমাদের দেশে তৈরি মোটরসাইকেল দেশীয় চাহিদা মিটিয়ে বিদেশেও রফতানি করতে পারব।

মোটরসাইকেলের পাশাপাশি দেশেই গাড়ি তৈরি উৎসাহিত করা হবে উল্লেখ করে এনবিআর চেয়ারম্যান বলেন, মোটরসাইকেলে যেভাবে প্রণোদনা দেয়া হয়েছে, গাড়ি তৈরির ক্ষেত্রেও একটি নীতিমালা করছি। যারা গাড়ি তৈরিতে এগিয়ে আসবেন, তারা এ সুযোগ পাবেন।

তিনি বলেন, দেশের এভিয়েশন সেক্টর ফুয়েল নিয়ে বেশি সমস্যায় আছে। বাজেটে আমরা তাদের কোনো না কোনো জায়গায় যদি সহায়তা না করি, তাহলে এটা টিকবে না। তাদের অনেকে ভ্যাট পরিশোধ করতে পারছেন না।

এনবিআর চেয়ারম্যান আরও বলেন, জাহাজ নির্মাণে আমরা এগিয়ে গেছি। এ খাতেও অনেক প্রণোদনা দিয়েছি। কিন্তু, কথা হচ্ছে ঠিকানাবিহীন কিছু প্রতিষ্ঠান জাহাজ তৈরি করে বিক্রি করছে। আমরা তাতে রাজস্ব বঞ্চিত হচ্ছি। এদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর