,

শ্রাবন্তী তৃতীয় বিয়ে করছেন, পাত্র প্রেমিক রোশন

news-image

বিনোদন ডেস্ক : দ্বিতীয় স্বামীর সঙ্গে বিচ্ছেদের তিন মাসের মাথায় আবারও বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী। এরই মধ্যে নাকি প্রেমিক রোশন সিংহের সঙ্গে বাগদান সেরেছেন ‘যদি একদিন’খ্যাত এই নায়িকা। এক বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে।

পশ্চিমবঙ্গের একটি পত্রিকার দাবি, পহেলা বৈশাখে (১৪ এপ্রিল) শ্রাবন্তী ও রোশন গোপনে একটি বিলাসবহুল রেস্তরাঁয় আংটি বদল করেছেন। তখন রুপালী রঙের ওয়েস্টার্ন গাউনে সেজেছিলেন শ্রাবন্তী। আর রোশনের পরনে ছিল ব্লেজার-সুট।

আজ শুক্রবার (১৯ এপ্রিল) ভারতের হরিয়ানা রাজ্যের রাজধানী চণ্ডীগড়ে রোশনের বাড়িতে তাদের চার হাত এক হবে। বিয়ের সকল আয়োজন সম্পন্ন হয়েছে। শ্রাবন্তী ও রোশন বিয়েতে অংশ নিতে চণ্ডীগড়ে পৌঁছেছেন। বিয়ে শেষে এক সপ্তাহ পর কলকাতায় ফিরবেন তারা।

রোশন পেশায় একজন এয়ারলাইন্সের কেবিন ক্রু সুপারভাইজার। অনেকদিন ধরেই নাকি পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতি নিচ্ছিলেন তারা। বিয়েতে শ্রাবন্তীর ছেলে ঝিনুকের মত আছে বলেও অনেকেই বলছেন।

রোশন সিংহের সঙ্গে শ্রাবন্তী এটি তৃতীয় বিয়ে। এর আগে ২০০৩ সালে পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে তার প্রথম বিয়ে হয়। তাদের একমাত্র ছেলে ঝিনুক। রাজীবের সঙ্গে বিচ্ছেদের পর শ্রাবন্তীর সম্পর্ক হয় মডেল কৃষ্ণ ভিরাজের সঙ্গে। তবে মনোমালিন্যর জেরে চলতি বছর জানুয়ারিতে তাদেরও বিবাহ বিচ্ছেদ ঘটে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের