মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শতাব্দী রায়কে পেঁয়াজের মালা উপহার!

news-image

অনলাইন ডেস্ক : নির্বাচনী প্রচারে এসে পেঁয়াজের মালা উপহার পেয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও পশ্চিমবঙ্গের বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। বৃহস্পতিবার বীরভূমের লোবা এলাকায় নির্বাচনী প্রচারে গিয়ে এক চাষির কাছ থেকে তিনি এ উপহার পান।

এমন ব্যতিক্রম উপহার পাওয়ার পর শতাব্দীও মজা করে ওই চাষিকে বলেন, ‘ধন্যবাদ আপনাকে, হাত মেলান। আগামী বেশ কয়েক মাস আর আমাকে রান্নার জন্য বাজার থেকে পেঁয়াজ কিনতে হবে না।’

জানা যায়, দুবরাজপুর থেকে বেরিয়ে উত্তরডাহা ধগড়িয়া, পলাশডাঙা গ্রামে ভোট প্রচার সেরে লোবায় পৌঁছে লোবা কালীবাড়িতে পূজা দেন তিনি। হুড খোলা গাড়িতে প্রচারের ব্যবস্থা ছিল। লোবা থেকে ফরিরবেড়া গ্রামে এসে প্রচার চালানোর সময় এলাকার এক পেঁয়াজচাষি শেখ আতাউল বিদায়ী সাংসদকে মস্ত একটি পেঁয়াজের মালা উপহার দেন।

তবে তার এমন উপহার নিয়ে সমালোচনা করেছেন বিরোধী পক্ষরা।

কটাক্ষ করে তারা বলেন, আলুর রোগ লেগেছে পেঁয়াজেও। বেশি ফলনের জন্য এবার পেঁয়াজের দাম তলানিতে ঠেকেছে। ন্যায্য দাম না পাওয়ার জন্য রাজ্যের বিভিন্ন জায়গায় আন্দোলনে নেমেছেন পেঁয়াজচাষিরা। কয়েক দিন আগে রাস্তায় পেঁয়াজ ফেলে হুগলির পান্ডুয়া, পোলবা ও বলাগড় ব্লকে প্রতিবাদ করেছেন চাষিরা।

প্রসঙ্গত বলাগড়েই মাত্র ১৭ দিনের ব্যবধানে আত্মহত্যা করেছেন দুই চাষি। বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে- রাজ্য সরকারকে সহায়ক মূল্যে পেঁয়াজ ও আলু কিনতে হবে। এমন পরিস্থিতিতে সেখানে শাসক দলের প্রার্থীকে পেঁয়াজের মালা ‘উপহার’ নাকি ‘উপহাস’ তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক