মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্মাতা মিজান আর নেই

news-image

বিনোদন ডেস্ক : ‘আমার স্বপ্ন তুমি’, ‌‌‘তুমি আছো হৃদয়ে’ ছবির পরিচালক হাসিবুল ইসলাম মিজান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ব্রেইন স্ট্রোক করে বনশ্রীতে নিজ বাসায় ইন্তেকাল করেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন তার মেয়ে শর্মিলা ইসলাম সুমি। শুক্রবার বেলা সাড়ে ১১টায় এফডিসিতে নেয়া হবে হাসিবুল ইসলামের মহদেহ। সেখানেই তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

২০০৭ সালে ‘তুমি আছো হৃদয়ে’ সিনেমা নির্মাণ করেছিলেন হাসিবুল ইসলাম। এই ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন কায়েস আরজু ও আয়েশা মুক্তি।

এর আগে শাকিব খান ও শাবনূরকে নিয়ে নির্মাণ করেছিলেন ‘আমার স্বপ্ন তুমি’ ছবি। ছবিটি পরিচালনার পাশাপাশি এর গল্প ও চিত্রনাট্য করেছিলেন হাসিবুল নিজেই।

এছাড়াও তার নির্মাণাধীন তিনটি ছবি হলো ‘ফুলবানু’, ‘মনে মনে প্রেম’ ও ‘পাগল প্রেমিক’। ছবিগুলোর কাজ এখনও শেষ হয়নি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক