মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অভিনেত্রী স্পর্শিয়া সড়ক দুর্ঘটনায় আহত

news-image

বিনোদন প্রতিবেদক : সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। বুধবার দুপুরে আহত হওয়ার বিষয়টি জানিয়েছেন অভিনেত্রীর মা সুজান হক। মঙ্গলবার রাতে একটি প্রাইভেটকারের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

সুজান হক জানান, মঙ্গলবার রাতে স্পর্শিয়া শুটিং শেষে রিকশায় বাসায় ফিরছিলেন। ওই সময় একটি গাড়ি রিকশার পেছনে ধাক্কা দিলে পড়ে যান স্পর্শিয়া। দ্রুত হাসপাতালে নেওয়া হয় তাকে। তবে স্পর্শিয়ার শারীরিক অবস্থা এখন আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন তার মা।

সুজান হক আরও জানান, চিকিৎসকরা স্পর্শিয়াকে কিছু দিন বিশ্রামে থাকতে বলেছেন। পুরোপুরি সুস্থ হয়ে ওঠার আগে শুটিংয়েও ফেরা সম্ভব নয় বলে জানান স্পর্শিয়ার মা।

নিয়মিত ছোট ও বড় পর্দার জন্য অভিনয় করে চলছেন স্পর্শিয়া। এর মধ্যে তার অভিনীত ‘ইতি তোমারই ঢাকা’ চলচ্চিত্রটি বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে নিয়মিত অংশ নিচ্ছে। এছাড়া স্পর্শিয়া অভিনীত নুরুল আলম আতিকের পরিচালনায় ‘মানুষের বাগান’, অনন্য মামুনের ‘বন্ধন’ ও ‘আবার বসন্ত’, নিয়ামুল মুক্তার ‘কাঠবিড়ালী’ চলচ্চিত্রগুলো মুক্তির অপেক্ষায়।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক