,

রাজিবকে হারানোর এক বছর, আদালতের দিকে তাকিয়ে পরিবার

news-image

অনলাইন ডেস্ক : সরকারি তিতুমীর কলেজের ছাত্র রাজিব হোসেনের মৃত্যুর এক বছর পূর্ণ হয়েছে। কিন্তু ক্ষতিপূরণের অর্থ পাননি তার পরিবারের সদস্যরা। সুরাহা হয়নি ক্ষতিপূরণের দাবিতে দায়ের করা মামলারও। এখন একমাত্র আস্থা আদালত।

রাজিবের খালা জাহানারা বেগম সারাবাংলাকে বলেন, ১৭ এপ্রিল রাজিবকে হারিয়েছিলাম আমরা। গত বছর এই দিনে রাজিব আমাদের ছেড়ে চিরতরে চলে গেছে। হাইকোর্টে ক্ষতিপূরণের মামলা চলছে। আমরা আদালতের দিকে চেয়ে আছি। আদালত যে রায় দেবেন, আমরা তাই মেনে নেব। আদালতই এখন আমাদের শেষ ভরসা।

গত বছরের ৩ এপ্রিল রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার কাছে বিআরটিসি ও স্বজন পরিবহনের দুই বাসের রেষারেষিতে হাত হারান তিতুমীর কলেজের ছাত্র রাজীব। ১৩ দিন চিকিৎসাধীন থাকার পর ওই বছরের ১৭ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়। রাজিবের আয়ে চলতো সংসার। ছোট দুই ভাইয়ের পড়ালেখা।

জাহানারা বেগম বলেন, রাজিব মারা যাওয়ার পরে বিভিন্ন জায়গা থেকে সাহায্য-সহযোগিতা এসেছে। সেই টাকায় দুই ভাইয়ের পড়ালেখা চলছে।

উচ্চ আদালতের রাজিবের পক্ষে মামলা লড়ছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। সারাবাংলাকে তিনি বলেন, রাজিবের মামলাটির শুনানি চলছে। আশা করছি, শিগগিরই মামলাটি শেষ হবে এবং আদালত সন্তোষজনক রায় দেবেন।

তিনি বলেন, রাজিব মারা যাওয়ার এক বছর হয়ে গেছে, তার পরিবার এখনো কোনো ক্ষতিপূরণ পায়নি। রাজিবের দুই ভাই এতিমখানায় অসহায় জীবন যাপন করছেন। যদি এতিম এই দুই ভাই ক্ষতিপূরণের অর্থ পায়, তাহলে তাদের জীবন আরেকটু সহজ হবে।

গত বছরের ৪ এপ্রিল রাজীবের চিকিৎসা ও ক্ষতিপূরণের নির্দেশনা চেয়ে হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট শাখায় রিট দায়ের করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। রিটের পর আদালত রাজিবের পরিবারকে কেন ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেন। এটি বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের বেঞ্চে রয়েছে।

এদিকে রাজিবের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ১৮ এপ্রিল দিন ঠিক করে দিয়েছেন, ঢাকা মহানগর অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম সারাফুজ্জামান আনছারী।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর