,

ক্ষমা চাইলেন সাফা কবির

news-image

বিনোদন ডেস্ক : দেশের বিনোদন জগতের জনপ্রিয় মুখ মডেল ও অভিনেত্রী সাফা কবির। নানা সময়ে অভিনয়ের জন্য সংবাদের শিরোনাম হয়েছেন তিনি। সম্প্রতি ধর্ম নিয়ে বিরূপ মন্তব্য করায় সমালোচনার মুখে পড়েছেন এই অভিনেত্রী।

সমালোচনার মুখে মঙ্গলবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে হাতজোড় করে ক্ষমা চেয়েছেন সাফা কবির। পাঠকদের জন্য সেই স্ট্যাটাস তুলে ধরা হলো-

‘আমি যদি কোনো ভুল করে থাকি সেই ভুলের জন্য আমি পরম করুণাময়ের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। তিনি পরম দয়ালু এবং ক্ষমাশীল। তিনি নিশ্চয়ই আমাকে ক্ষমা করবেন। আমি এবং আমার আল্লাহ জানে, কারও বিশ্বাসে আঘাত দেওয়ার জন্য কোনো কথা আমি বলিনি। তবুও, আমার কোনো কথায় যদি কারও মনে কিংবা বিশ্বাসে আঘাত লেগে যায়, তার জন্য আমি দু:খিত এবং করজোড়ে ক্ষমাপ্রার্থী। তবুও যারা, আমার ফেসবুক প্রোফাইল হ্যাক করেছেন এবং আমাকে অত্যন্ত বাজে ভাষায় আক্রমণ করছেন তাদের বিচারের ভারও আমি আল্লাহর হাতে দিলাম। তিনি নিশ্চয়ই সবকিছু জানেন এবং দেখেন।’

এর আগে পহেলা বৈশাখ উপলক্ষে দেশের একটি বেসকারকারি রেডিও স্টেশনে এসে সাফা দাবি করেন, তিনি পরকালে বিশ্বাস করেন না। যদিও তিনি মুসলমান ঘরের সন্তান। এর পরেই শুরু হয় সমালোচনার ঝড়।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের