,

এপ্রিলের শেষ দিকে ফিরতে পারেন ওবায়দুল কাদের

news-image

নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এখন অনেকটাই সুস্থ। এপ্রিলের শেষ দিকে তিনি দেশে ফিরতে পারেন। ওবায়দুল কাদেরের পারিবারিক সূত্র এমনটাই জানিয়েছে।

জানা গেছে, তিনি এখন প্রতিদিন একটু আধটু হাঁটছেন। আশপাশে থাকা ঘনিষ্ঠজনদের সঙ্গে কথা বলে সময় পার করছেন। আর প্রতিদিন ভোরে ঘুম থেকে ওঠা তার দীর্ঘদিনের অভ্যাস। সে হিসেবে ভোরের আলো ফুটবার সঙ্গে সঙ্গে তার দিন শুরু হয়। তার সঙ্গে সার্বক্ষণিক থাকছেন তার স্ত্রী ইসরাতুন্নেসা কাদের। এছাড়া ব্যক্তিগত তিন থেকে চার জন কর্মকর্তা তাকে দেখেশুনে রাখছেন।

গেল ২০ মার্চ তার বাইপাস সার্জারি করা হয় মাউন্ট এলিজাবেথ হাসপাতালে। এরপর আরও এক সপ্তাহ ছিলেন নিবিড় পরিচর্যাকেন্দ্র। এরপর কেবিনে কাটান আরও সপ্তাহখানেক। পরে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে একটি ভাড়া বাসায় ওঠেন। দেশ থেকে যাওয়া একজন বাবুর্চি তাকে রান্নাবান্না করে খাওয়াচ্ছেন।

৩ মার্চ ভোরে ঢাকায় নিজ বাড়িতে শ্বাসকষ্ট শুরু হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ওবায়দুল কাদের। সেখানে দ্রুত এনজিওগ্রাম করা হলে তার হৃৎপিণ্ডের রক্তনালীতে তিনটি বড় ব্লক ধরা পড়ে। এরমধ্যে একটি ব্লক স্টেন্টিংয়ের (রিং পরানো) মাধ্যমে দ্রুত অপসারণ করেন চিকিৎসকরা। ৪ মার্চ বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে করে ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর