মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অর্জুন–মালাইকা হাসপাতালে

news-image

বিনোদন ডেস্ক : অর্জুন কাপুর ও মালাইকা অরোরার বিয়ের তারিখ চূড়ান্ত হয়ে গেছে। ১৯ এপ্রিল বিয়ের পিঁড়িতে বসছেন তাঁরা। কিছুদিন আগে তাঁরা মালদ্বীপ থেকেও ঘুরে এলেন। মালদ্বীপে নাকি মেয়ে বন্ধুদের সঙ্গে ব্যাচেলরেট পার্টি সেরেছেন মালাইকা। মুম্বাই বিমানবন্দরে দুজন একসঙ্গে নামার পর বিয়ে নিয়ে আলোচনা আরও সামনে আসে। এবার অর্জুন কাপুর ও মালাইকা অরোরাকে হঠাৎ হাসপাতালে দেখার পর শুরু হয়েছে গুঞ্জন, কী হলো তাঁদের?

ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস ও হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, ১২ এপ্রিল বিকেলে মুম্বাইয়ের লীলাবতি হাসপাতালে গিয়েছিলেন মালাইকা ও অর্জুন। তবে কেন তাঁরা হাসপাতালে গিয়েছিলেন, তা কোনো গণমাধ্যমে প্রকাশ পায়নি। এই যুগলকে হাসপাতালের এমআরআই ও সিটিস্ক্যান বিভাগের প্রবেশপথ দিয়ে বেরোতে দেখা যায়। এ জুটিকে দেখামাত্রই আলোকচিত্রীরা ছবি তুলতে শুরু করেন। ক্লিকের পর ক্লিকের ঝলকে বিস্মিত দুজনই। কারণ তাঁদের দুজনের সম্পর্কের পর থেকে এ যুগল আলোকচিত্রীদের সামনে এখনো পোজ দেননি।

সাদা প্যান্ট ও হালকা গোলাপি টি-শার্টে ছিলেন মালাইকা। আর অর্জুন সাদা টি-শার্ট ও কালো প্যান্ট পরেছিলেন। কিন্তু হাসপাতাল থেকে বেরোনোর পর মালাইকার পরনে ছিল টি-শার্টের ওপর নীল জ্যাকেট। মালাইকা ও অর্জুন কেন হাসপাতালে গিয়েছিলেন, তা এখনো অজানাই। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে সরস আলোচনা চলছে। একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী লিখেছেন, ‘সম্ভবত তিনি (মালাইকা) অন্তঃসত্ত্বা।’ আরেকজন বিস্ময় প্রকাশ করে লিখেছেন, ‘তিনি কি অন্তঃসত্ত্বা, দুজনই যে হাসপাতালে?’ আবার এক ভক্ত তো মালাইকা ও অর্জুনের সুখী জীবনের জন্য শুভকামনাও জানিয়েছেন।

বিয়ের ব্যাপারে মুখে কুলুপ এঁটে আছেন মালাইকা ও অর্জুন। তবে মালাইকা বারবার বলেন, সবই গণমাধ্যমের তৈরি। গণমাধ্যমই এর জন্য দায়ী। তবে অর্জুন কাপুরের সঙ্গে ভালোবাসার কথা কিন্তু অস্বীকার করেননি মালাইকা।

২০১৭ সালে মালাইকা অরোরা ও সালমান খানের ভাই আরবাজ খান ১৮ বছরের দীর্ঘ সংসারজীবনের ইতি টানেন। মালাইকা অরোরার সঙ্গে আরবাজ খানের বিয়ে ভাঙার অন্যতম কারণ অর্জুন কাপুর, এমনটাই মনে করেন অনেকে। আরবাজ খানের সঙ্গে দাম্পত্যের সম্পর্কে থাকার সময়ই নাকি অর্জুন কাপুরের সঙ্গে পরকীয়া শুরু হয় মালাইকার। সেই ঘটনার পরিণতিতে আরবাজ আর মালাইকার বিবাহবিচ্ছেদ ঘটে। তবে এরপর দুজনই নতুন জীবনে প্রবেশ করেন। মালাইকা খুঁজে পান অর্জুনকে। আর আরবাজ খানও খুঁজে পেয়েছেন নতুন সঙ্গী। ইতালির মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে সম্পর্ক তাঁর।

মুম্বাইয়ের লীলাবতি হাসপাতালের বাইরে মালাইকা ও অর্জুন। ছবি: টুইটার

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক