,

ভাল ডাক্তার হতে হলে আগে ভাল মানুষ হতে হবে-ডা. লোটে শেরিং

news-image

ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং বলেছেন, ‘ভাল ডাক্তার হতে হলে আগে ভালো মানুষ হতে হবে। মানুষের সাথে ভালো ব্যবহার করে তাদের মন জয় করতে হবে। মানবিক হতে হবে।তিনি বলেন, ‘চিকিৎসকদের মানুষের জন্য কাজ করার অনেক সুযোগ আছে। ডাক্তারদের শুধু চিকিৎসা সেবা নয় সামাজিক-রাজনৈতিক অনেক ক্ষেত্রেই অবদান রাখার সুযোগ আছে।রোববার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় ভুটানের প্রধানমন্ত্রী ড. লোটে শেরিং এসব কথা বলেন।

এরআগে রোববার সকালে ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং তার শিক্ষা জীবনের স্মৃতি বিজড়িত ময়মনসিংহ মেডিকেল কলেজ ক্যাম্পাস পরিদর্শনে আসেন। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম বাংলাদেশ সফরে এসে শিক্ষা জীবনের স্মৃতি বিজড়িত কলেজের শিক্ষার্থীদের উদ্দেশ্যে নিজের স্মৃতি রোমন্থণ করে বক্তব্য রাখেন তিনি।প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিংয়ের আগমনে সহপাঠিশিক্ষক ও শিক্ষার্থীরা ছিলেন বেশ আনন্দিত ও উচ্ছ্বসিত।

ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমানস্বাস্থ্য সচিব জি এম সালেহ উদ্দিন বক্তব্য রাখেন।পরে তিনি ক্যাম্পাসে তার স্মৃতিবিজড়িত বিভিন্ন স্থান পরিদর্শন করেন এবং তার ব্যাচম্যাটদের সাথে একান্তে কিছু সময় কাটান।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর