বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকার নুসরাত হত্যার দায় এড়াতে পারবে না : মির্জা ফখরুল

news-image

নিউজ ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার দায় সরকার এড়াতে পারবে না। এরকম জঘন্য হত্যাকাণ্ডের পর যেভাবে দ্রুততার সঙ্গে সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদক্ষেপ নেয়ার কথা ছিল রাফির ক্ষেত্রে তা হয়নি। এটা অত্যন্ত দুঃখজনক।

ঢাকার উদ্দেশে রওনা দেয়ার আগে শনিবার বিকালে ঠাকুরগাঁও শহরে নিজ বাসবভনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, যতক্ষণ পর্যন্ত না রাফির হত্যাকারীরা বিচারের মুখোমুখি হচ্ছে, শাস্তি পাচ্ছে। ততক্ষণ পর্যন্ত এর দায় সরকারসহ গোটা জাতিকে বহন করতে হবে। এ সময় রাফি হত্যাকারীদের দ্রুত বিচার দাবি করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, শুধু বিএনপি নয়, পুরো জাতি সংকটে আছে। এ বেআইনি ও দখলদার সরকারের কারণে মানুষের মত প্রকাশের স্বাধীনতা ধ্বংস হয়ে গেছে। বাংলাদেশে তো এখন কোনো রাজনীতি নেই, রাজনীতি তো একটা দলের কাছে চলে গেছে। সেই দলের হাতেই এখন আইনের শাসন ব্যবস্থা, পুলিশ বাহিনী নিয়ন্ত্রণ হয়। সাংবাদিকরাও এখন সত্য প্রকাশ করতে পারেন না। মানুষের বাকস্বাধীনতা নেই এখন, তাই অন্যায়কারীরা অন্যায় করতে ভয় পায় না এখন।

খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল বলেন, সরকারের সঙ্গে এ ব্যাপারে এখনও পর্যন্ত কোনো কথা হয়নি। এ নিয়ে সরকার মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি আবু তাহের দুলাল, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মির্জা ফয়সল আমিন, জেলা বিএনপির দফতর সম্পাদক মামুন-উর-রশিদ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা