,

শেখ হাসিনা-লোটে শেরিং দ্বিপক্ষীয় বৈঠকে

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।

এর আগে সকাল ১০টায় প্রধানমন্ত্রী কার্যালয়ে পৌঁছান ভুটানের প্রধানমন্ত্রী। এ সময় তাকে ফুল দিয়ে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জানা যায়, বৈঠকে বাংলাদেশ ও ভুটানের মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। স্বাস্থ্য, কৃষি, নৌ পরিবহন, পর্যটন খাতে সহযোগিতা এবং জনপ্রশাসন খাতে প্রশিক্ষণের বিষয়ে এই সমঝোতা স্মারক সই হবে।

এর আগে চার দিনের সফরে শুক্রবার ঢাকায় পৌঁছান লোটে শেরিং। শুক্রবার ঢাকায় এসেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও জাতীয় সৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন ভুটানের প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত, ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং বাংলাদেশের ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক ছাত্র। ময়মনসিংহ মেডিকেল কলেজের অষ্টাদশ ব্যাচের ছাত্র লোটে শেরিং এমবিবিএস পাস করার পর বাংলাদেশেই সার্জারিতে উচ্চতর ডিগ্রি নেন। এর পর দেশে ফিরে যোগ দেন চিকিৎসকের পেশায়। ২০১৩ সালে চাকরি ছেড়ে রাজনীতিতে সক্রিয় হন। এর পর ২০১৮ সালে তার দল ডিএনটি জয়ী হলে ডা. লোটে শেরিং হন ভুটানের প্রধানমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর