মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অনুষ্ঠানে গিয়ে বিএনপির তোপের মুখে মোকাব্বির

news-image

সিলেট প্রতিনিধি : জেলা পরিষদের একটি অনুষ্ঠানে গিয়ে বিএনপি ও মহিলা দলের নেতাকর্মীদের তোপের মুখে পড়েছেন সিলেট-২ আসন থেকে ঐক্যফ্রন্টের ব্যানারে নির্বাচিত সংসদ সদস্য ও গণফোরাম নেতা মোকাব্বির খান।

বৃহস্পতিবার সিলেট এ ঘটনা ঘটে। জানা গেছে, তিনি উপস্থিত হওয়ায় অনুষ্ঠানে আগত বিএনপি মহিলা দলের নেতাকর্মীরা মারমুখী হয়ে ওঠেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ। তিনি জানান, বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগ, বিএনপি ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে আইডিয়া নামক একটি বেসরকারি সংস্থা একটি সম্মেলনের আয়োজন করে। এতে অতিথি হিসেবে উপস্থিত হন গনফোরামের নেতা মোকাব্বির খান।

তিনি অনুষ্ঠানে উপস্থিত হলে বিএনপি ও মহিলা দলের নেতাকর্মীরা হল থেকে বের হয়ে যান। মোকাব্বিরকে অনুষ্ঠানে আমন্ত্রণ করায় আয়োজকদের উপরও ক্ষোভ প্রকাশ করেন তারা। একপর্যায়ে জেলা পরিষদের হলরুমের বাইরে মহিলাদলের নেত্রীরা মারমুখী হয়ে ওঠেন। এ সময় বিএনপির নেতারা তাদের শান্ত করার চেষ্টা করেন।

আলী আহমদ জানান, মোকাব্বিরের উপস্থিতির খবর পেয়ে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরাও জেলা পরিষদে আসতে থাকেন। এ সময় তিনি ঝামেলা আঁচ করতে পেরে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে অনুষ্ঠান ত্যাগ করেন। তিনি চলে যাওয়ার পর বিএনপি ও মহিলা দল নেতারা আবারও অনুষ্ঠানে যোগ দেন।

অনুষ্ঠানে অংশ নেয়া জেলা আওয়ামী লীগের সহসভাপতি মাসুক উদ্দিন আহমদও বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে আয়োজক প্রতিষ্ঠান আইডিয়ার আহ্বায়ক ড. আবুল ফতেহ ফাত্তাহ বিএনপি ও মহিলা দলের অসন্তোষের কথা অস্বীকার করে বলেন, মোকাব্বির সাহেব অনুষ্ঠানে এসে বক্তব্য দিয়ে চলে গেছেন। তিনি যাওয়ার পর বিএনপি ও মহিলা দল নেতারা অনুষ্ঠানে যোগ দেন।

আয়োজিত ‘শান্তি প্রতিষ্ঠা ও সরকারি সেবাসমূহের মানোন্নয়ন শীর্ষক অভিজ্ঞতা বিনিময়’অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাসুক উদ্দিন আহমদ ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ ছাড়া আরও উপস্থিত ছিলেন- মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সিটি কাউন্সিলর শাহানারা বেগম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদিকা নিগার সুলতানা ডেইজিসহ অর্ধশতাধিক রাজনৈতিক নেতাকর্মী।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক