মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গমাতা গোল্ডকাপের থিম সং-এ মমতাজ-জয়া আহসান (ভিডিও)

news-image

‘তুমি যাও এগিয়ে, শত বাধা পেরিয়ে
পথের কাঁটাটা পথেই পড়ে
দাও ডানা উড়িয়ে, যাও সীমা ছাড়িয়ে
আলোর ভোরে সাজো নতুন করে’-

কথাগুলো বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ মহিলা আন্তর্জাতিক গোল্ডকাপের থিম সং-এর। লোকসঙ্গীত শিল্পী মমতাজের সঙ্গে ‘বিজয় মশাল’ নামের থিম সং-এ আরো কণ্ঠ দিয়েছেন কনা, এলিটা, পড়শি, দোলা ও কুমকুম। থিম সং-এর সুর ও সঙ্গীতায়োজন করেছেন অদিত এবং ভিডিওটি পরিচালনা করেছেন আশফাকুজ্জামান বিপুল।

থিম সং-এ আরো একজন তারকা আছেন। তিনি দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী এবং টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জয়া আহসান। সঙ্গে ছিলেন বাংলাদেশের জাতীয় ফুটবল দলের বেশ কয়েকজন খেলোয়াড়ও।

ট্রফি, লোগো এবং থিম ভিডিও’র মতো থিম সং ঘটা করে উম্মুক্ত করেনি টুর্নামেন্টের স্বত্বাধিকারী কে-স্পোর্টস। বুধবার প্রতিষ্ঠানটি তাদের নিজস্ব ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে থিম সংটি প্রকাশ করেছে।

আগামী ২২ এপ্রিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হবে ৬ জাতির এ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট। অংশ নেবে তাজিকিস্তান, কিরগিজস্তান, লাওস, সংযুক্ত আরব আমিরাত, মঙ্গোলিয়া ও স্বাগতিক বাংলাদেশ।

কৃষ্ণা-মারিয়ারা টুর্নামেন্টে খেলবে ‘বি’ গ্রুপে। সেখানে প্রতিপক্ষ আরব আমিরাত ও কিরগিজস্তান। বাংলাদেশের প্রথম ম্যাচ ২২ এপ্রিল আরব আমিরাতের বিরুদ্ধে।

https://www.facebook.com/ksportsbangladesh/videos/319655725371651/?t=0

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক