শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষের অনির্দিষ্টকালের জন্য আইএইচটি বন্ধ

news-image

নিউজ ডেস্ক : কঙ্কাল বিক্রিকে কেন্দ্র করে ছাত্রলীগের দুইপক্ষের সংঘর্ষের পর রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

আজ বুধবার সকালের মধ্যে কর্তৃপক্ষের নির্দেশে রাজশাহী আইএইচটির শিক্ষার্থীরা হোস্টেল ত্যাগ করেছেন।

মঙ্গলবার সংঘর্ষের ওই ঘটনায় ছাত্রলীগের আইএইচটি শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারী ১১ নেতা-কর্মী আহত হন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল মঙ্গলবার সংঘর্ষের পর প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করে রাত ৮টার মধ্যে ছাত্রদের এবং বুধবার সকাল ১০টার মধ্যে ছাত্রীদের হোস্টেল ছাড়ার নির্দেশ দিয়েছিল কর্তৃপক্ষ। ডিপ্লোমা কোর্সের মৌখিক পরীক্ষা এবং বিএসসিসহ ডিপ্লোমা কোর্সের সকল বর্ষের ক্লাস স্থগিত করা হয়েছে। তবে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীন বিএসসি কোর্সের পরীক্ষা যথাসময়ে হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

গতকাল সন্ধ্যায় অ্যাকাডেমিক কাউন্সিলের জরুরি সভায় ইনস্টিটিউট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয় বলে অধ্যক্ষ ডা. ফারহানা হক গণমাধ্যমকে জানান।