মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশি অ্যাওয়ার্ড পেলেন সানি লিওন!

news-image

নিউজ ডেস্ক : প্রথমবারের মতো সানি লিওন পেলেন অ্যাওয়ার্ড। না ভুল শুনছেন না। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সম্প্রতি ঢালিউড ফিল্ম এন্ড মিউজিক অ্যাওয়ার্ডস প্রদান করা হয়। জ্যামাইকার অ্যামাজুরা মিলনায়তনে ‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড’ এর ১৮তম আসর বসে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি আয়োজক প্রতিষ্ঠান শোটাইম মিউজিক এই আয়োজন করে। আর এতে অংশ নিতে ১৬ মিনিটের পরিবেশনায় অংশ নিতে ১২ জনের একটি নাচের দল নিয়ে নিউইয়র্ক আসেন সানি লিওন।

‘আমি সানি লিওন। আমি আসছি ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডে। বাংলাদেশিদের এই আয়োজনে আমার প্রথম অংশগ্রহণ। আপনারা সবাই প্রস্তুত তো।’ আয়োজনে অংশ নেওয়ার ঘোষণা ভিডিওবার্তায় এভাবেই দেয়াওয়ার পর ৫০, ৭৫, ১০০ ও ২০০ ডলার মূল্যের এক হাজার টিকিট নিমেষে শেষ।

আয়োজকরা জানায় সেখানে সানি লিওনের প্রচুর ভক্ত। যার কারণে তার নাম শোনামাত্রই সকল টিকেট নিমিষেই শেষ হয়ে যায়। ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠান শেষ পর্যন্ত সানি লিওনের অনুষ্ঠান হয়ে যায় বলেই অনেকের মন্তব্য। পরে সানি লিওনকে আয়োজকদের পক্ষ থেকে সম্মাননা তুলে দেন। অনেকেই বলছেন সানি লিওনকে অ্যাওয়ার্ড দেয়া হয়েছে। কিন্তু কোন ক্যাটাগরিতে দেওয়া হলো বুঝলাম না।

এই আয়োজনে আজীবন সম্মাননা প্রদান করা হয় বাংলাদেশের দুই বরেণ্য অভিনয়শিল্পী ও সাংসদ আকবর হোসেন পাঠান ফারুক ও সুবর্ণা মুস্তাফাকে।

অনুষ্ঠানে বাংলাদেশি শিল্পী-কলাকুশলীদের মধ্যে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেহের আফরোজ শাওন, মিশা সওদাগর, রিজিয়া পারভিন, আবু হেনা রনি, নাদিয়া, পিয়া বিপাশা, নিশাত সাওলা, নাভেদ আহমেদ, ইশরাত পায়েল, সজল, শিরিন শিলা প্রমুখ।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক