,

ফাতেমাকে ম্যানেজ করে এই কথা বলানো হয়েছে : নজরুল ইসলাম

news-image

নিউজ ডেস্ক : খালেদা জিয়ার সঙ্গে স্বেচ্ছায় কারাবন্দি গৃহকর্মী ফাতেমা বেগমের পরিবারকে তার প্রাপ্য ছাড়াও অগ্রিম টাকা দেওয়া হয়েছে বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। মঙ্গলবার সন্ধ্যায় নয়াপল্টনে শ্রমিক দলের প্রতিষ্ঠাতা সভাপতির স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ দাবি জানান।

নজরুল ইসলাম খান বলেন, সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের খবরে ফাতেমার বাবা অভিযোগ করেছেন তার মেয়ের বেতন নাকি বকেয়া রয়েছে। খবরটি দেখে আমি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সঙ্গে কথা বলি। তিনি আমাকে বললেন, এই খবর শতভাগ মিথ্যা। বেচারা গরীব মানুষ, তাকে ম্যানেজ করে এই কথা বলানো হয়েছে।

স্থায়ী কমিটির এ সদস্য বলেন, বিএনপি মহাসচিব জানিয়েছেন কিছুদিন আগেই ফাতেমার বাবার হাতে তার প্রাপ্য টাকা পৌঁছানো হয়েছে। এসময় তাকে কিছু অগ্রিম টাকাও দেওয়া হয়। খালেদা জিয়াকে হেয়-প্রতিপন্ন করতে বিশাল চক্রান্ত চলছে। এরই অংশ হিসেবে মিথ্যা মামলায় তাকে সাজা দেওয়া হয়েছে, যার সঙ্গে তার সংশ্লিষ্টতা নেই। ওই টিভি চ্যানেলে প্রচারিত সাক্ষাৎকারটিও সেই চক্রান্তেরই অংশ।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এ জাতীয় আরও খবর

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস