মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বলিউডের যে ১৫ তারকা একাধিক বিয়ে করেন

news-image

বলিউড তারকাদের প্রেম ও বিয়ে নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। তাদের মধ্যে আবার অনেকেই আছেন যারা বিয়ে করেছেন একাধিক। একাধিক সম্পর্কে জড়িয়ে ভেঙেছে অনেকের ঘর। পরবর্তীতে বেছে নিয়েছেন নতুন সঙ্গীকে।সাইফ আলী খান ২০১২ সালে তার বয়সের অনেক ছোট কারিনা কাপুরকে বিয়ে করেন। তার সাবেক স্ত্রী ছিলেন অভিনেত্রী অমৃতা সিং, যিনি সাইফ থেকে ছিলেন বয়সে ১২ বছর বড়।

আমির খান ২০০৫ সালে বিয়ে করেন পরিচালক কিরণ রাওকে। এর আগে তিনি বিয়ে করেছিলেন রিনা দত্তকে। ১৫ বছরের দীর্ঘ দাম্পত্যজীবন ছিল তাদের।সিদ্ধার্থ রায় কাপুর ২০১২ সালে বিয়ে করেন বিদ্যা বালানকে। এটি ছিল তার তৃতীয় বিয়ে।

সঞ্জয় দত্ত ২০০৮ সালে মান্যতা দত্তকে বিয়ে করেন। এর আগে আরও দুই বিয়ে করেন। প্রয়াত রিচা শর্মা ছিলেন তার প্রথম স্ত্রী। ৮৭ সালে তাকে বিয়ে করেছিলেন সঞ্জয়। পরে ৯৮ সালে রিয়া পিল্লাইকে বিয়ে করেছিলেন।তেলেগু সুপারস্টার নাগার্জুনা ৯২ সালে বিয়ে করেছিলেন নায়িকা অমলা আক্কিনেনিকে। এর আগে সিনেমা পরিবারের মেয়ে লক্ষ্মী রামানাইদুকে বিয়ে করেছিলেন তিনি। তাদের ৬ বছরের সংসার ছিল।শক্তিশালী অভিনেতা প্রকাশ ঝাঁ ২০১০ সালে বিয়ে করেন কোরিওগ্রাফার পনি ভার্মাকে। ২০০৯ সালে অভিনেত্রী ললিতা কুমারীকে তিনি ডিভোর্স দেন। তাদের ১৫ বছরের দাম্পত্য জীবন ছিল।

একসময়কার পর্দা কাঁপানো ধর্মেন্দ্র ৮০ সালে বিয়ে করেন ড্রিম গার্ল হেমা মালিনীকে। যদিও ১৯ বছর বয়সে তিনি বিয়ে করেছিলেন প্রথম স্ত্রী প্রকাশ কোরকে।পরিচালক মহেশ ভাট ৮৬ সালে বিয়ে করেন অভিনেত্রী সোনি রাজদানকে। প্রথম স্ত্রী কিরণ ভাটের সঙ্গে ২০ বছরের দীর্ঘ দাম্পত্য জীবন ছিল তার।বনি কাপুর ৯৬ সালে বিয়ে করেছিলেন নায়িকা শ্রীদেবীকে। এর আগে প্রথম স্ত্রী মুনা সুরি কাপুরকে তিনি ডিভোর্স দেন। ১৩ বছরের দাম্পত্য জীবন ছিল বনি-মুনার।

আরেক জোষ্ঠ্য অভিনেতা ও রাজনীতিবিদ বিনোদ খান্না ৯০ সালে বিয়ে করেন কবিতা খান্নাকে। এর আগে ১৫ বছর সংসার করেন গীতাঞ্জলি খান্নার সঙ্গে।অভিনেত্রী কিরন খের ৮৫ সালে বিয়ে করেন অভিনেতা অনুপম খেরকে। এর আগে তিনি ডিভোর্স দেন ব্যবসায়ী স্বামী গৌতম বেরি।

নাসিরুদ্দিন শাহ ৮২ সালে বিয়ে করেন রত্না পাঠককে। এর আগে মাত্র ২০ বছর বয়সে পারভীন মুরাদকে বিয়ে করেছিলেন এ শক্তিমান অভিনেতা।প্রখ্যাত লেখক, কবি ও গীতিকার জাভেদ আখতার ৮৪ সালে বিয়ে করেন অভিনেত্রী শাবানা আজমিকে। তার প্রথম স্ত্রী ছিলেন হানি ইরানি, ৭২ সালে তাদের বিয়ে হয়েছিল।টিভি অভিনেতা ও মডেল করণ সিং গ্রোভার ২০১৬ সালে বিয়ে করেন বলিউড নায়িকা বিপাশা বসুকে। এর আগে তিনি আরও দুই বিয়ে করেছিলেন। ২০০৮ সালে অভিনেত্রী শ্রদ্ধা নিগাম এবং ২০১২ সালে জেনিফার উইংগেটকে বিয়ে করেছিলেন করণ।

রানী মুখার্জি ২০১২ সালে বিয়ে করেন পরিচালক আদিত্য চোপড়াকে। এর আগে আদিত্য বিয়ে করেছিলেন পায়েল খান্নাকে। ৮ বছরের সংসার শেষে ২০০৯ সালে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক