,

বিএনপির সমাবেশের বিষয়ে সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

74ebea71660e7ffb5514e13d675c2992-monnnnডেস্ক রির্পোট :৫ জানুয়ারি বিএনপির সমাবেশের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, ৫ জানুয়ারি আসতে এখনো দুই-তিন দিন বাকি। বিষয়টি ভেবে দেখা হচ্ছে।

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা বলেন। হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) চার দিনব্যাপী অষ্টম হজ-ওমরাহ মেলার উদ্বোধন করতে প্রতিমন্ত্রী সেখানে যান।

আসাদুজ্জামান খান বলেন, ‘যদি কোনো ধরনের নাশকতার আশঙ্কা থাকে তাহলে বিএনপিকে সমাবেশ করতে দেওয়া হবে না। তবে যদি নাশকতার বিষয়টি না থাকে এবং শা‌ন্তিপূর্ণ সমাবেশের বিষয় হয় তাহলে আমরা ব্যাপারটি ভেবে দেখব।’

৫ জানুয়ারি বিএনপি যেকোনো মূল্যে সমাবেশ করার ঘোষণা দিয়েছে। এটি আইনশৃঙ্খলার জন্য হুমকি কি না—সাংবাদিকদের এই প্রশ্নের কোনো উত্তর দেননি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান, শাপলা চত্বর বা নয়াপল্টন—এই তিন জায়গার যেকোনো একটিতে ৫ জানুয়ারি সমাবেশ করার অনুমতি চেয়ে ২২ ডিসেম্বর আবেদন করেছিল বিএনপি। তবে সমাবেশের অনুমতির বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে এখনো কোনো সাড়া পায়নি দলটি।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর