মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সোহেল রানার পরিবারে উপযুক্ত কেউ থাকলে চাকরি পাবে : স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, নিহত সোহেল রানা পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিল। ফায়ার সার্ভিসসহ আমরা সবাই তার পরিবারের প্রতি লক্ষ্য রাখব। তার পরিবারে যদি উপযুক্ত কেউ থাকে, তাকে একটি চাকরির ব্যবস্থা করা হবে।

বনানীর অগ্নিকাণ্ডে আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ফায়ারম্যান সোহেল রানার প্রথম জানাজা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তরে সোহেল রানার জানাজা অনুষ্ঠিত হয়।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সোহেল রানা জনগণকে ভালোবাসতো, দেশকে ভালোবাসতো, তারই প্রমাণ তিনি রেখে গেছে। জীবনের ঝুঁকি নিয়ে এফ আর টাওয়ারে উদ্ধার করতে গিয়ে নিহত হয়েছে। তার মৃত্যুর জন্য আমরা গভীরভাবে দুঃখিত।

তিনি আরও বলেন, শুধু সোহেল নয়, আমি স্মরণ করতে চাই সিলেটের জঙ্গি হামলার সময় নিহত ফায়ার সার্ভিসের এক কর্মকর্তাকে। আমাদের যেখানে যখন প্রয়োজন অগ্নিসেনারা সেখানে গিয়ে কাজ করছে। দুর্ঘটনাস্থল থেকে জানমাল রক্ষা করছে।

সোহেল রানার চিকিৎসার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা সরকারের পক্ষ থেকে তাকে সর্বোচ্চ চিকিৎসা দেয়ার চেষ্টা করেছি। প্রথমে তাকে সিএমএইচে নেয়া হয়েছে। এরপর প্রধানমন্ত্রীর নির্দেশে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেয়া হয়েছে।

মন্ত্রী আরও বলেন, আমরা সোহেল রানার পরিবারকে সহযোগিতা করবো। ইতোমধ্যে ফায়ার সার্ভিস তাকে সহযোগিতা করেছে। প্রধানমন্ত্রীও সহযোগিতা করবেন। ভবিষ্যতে আপনারা তা দেখতে পারবেন।

উল্লেখ্য, গত ২৮ মার্চ বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ে ফারুক রূপায়ন (এফআর) টাওয়ারের ভয়াবহ আগুনে ঘটনাস্থলে ২৫ জন ও হাসপাতালে এক জন নিহত হন। এ ঘটনায় আরও ৭৩ জন আহত হন। এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডে আটকা পড়াদের উদ্ধার করতে গিয়ে আহত হন ফায়ার সার্ভিসকর্মী সোহেল রানা। তাকে উদ্ধার করে প্রথমে সিএমএইচে ভর্তি করা হয়। পড়ে প্রধানমন্ত্রীর নির্দেশে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেয়া হয়। রোববার দিনগত রাতে সিঙ্গাপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক