,

চিত্রনায়িকা মৌসুমী প্রবাসী বাঙালিদের খাবারের স্বাদ নেবেন

news-image

বিনোদন প্রতিবেদক : ক্যারিয়ারের শুরু থেকেই দর্শকদের ভিন্ন ধারার কাজ উপহার দিয়ে যাচ্ছেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। তারই ধারাবাহিকতায় এবার তিনি অংশ নিতে যাচ্ছেন একটি রান্না বিষয়ক অনুষ্ঠানে। নাম ‘কুইক রেসিপি’। রমজানকে সামনে রেখে এটি নির্মাণ করতে যাচ্ছেন রিপন নাগ। গ্রন্থনা, পরিকল্পনা ও প্রযোজনায় আছেন আফতাব বিন তমিজ।

নির্মাতা রিপন নাগ বলেন, ‘অনুষ্ঠানটি সাজানো হয়েছে ভিন্ন রকমের একটি বিষয়বস্তু নিয়ে। সচরাচর রান্নার অনুষ্ঠানগুলো থেকে এটি হবে অনেকটা আলাদা। মালয়েশিয়ায় যেসব বাঙালি থাকেন, তাদের খাবারের রেসিপি কেমন স্বাদের হয় এবং ভিন্নতা কি থাকে? তাই অনুষ্ঠানে তুলে ধরা হবে। এছাড়াও দর্শকদের জন্য থাকছে অন্যান্য বাঙালি খাবারের আয়োজন।’

চিত্রনায়িকা মৌসুমী বলেন, ‘অনুষ্ঠানের ভাবনাটি আমার ভালো লেগেছে। মনে হয়েছে, অন্যরকম কিছু একটা। তাই এতে অংশ নিচ্ছি।’

‘কুইক রেসিপি’ অনুষ্ঠানের প্রযোজক আফতাব বিন তমিজ জানান, মালয়েশিয়ার কুয়ালালামপুরসহ বিভিন্ন স্থানে, ৩০ পর্বের এই অনুষ্ঠানটির শুটিং করা হবে। রমজানে এটি প্রচার হবে একুশে টিভি, এশিয়ান টিভি ও ডিবিসি নিউজে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের