মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘কিছু ভুল তো থেকেই যায়’

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই ছবির নবাগত নায়িকা মৌ খান। গেল ৫ এপ্রিল ‘প্রতিশোধের আগুন’ ছবির মাধ্যমে নায়িকা হিসেবে অভিষেক হয়েছে তার। শিক্ষিতা, সুন্দরী এই নায়িকাকে নিয়ে শুরু থেকেই ইন্ডাস্ট্রির মানুষরা আশাবাদী। তাদের ভাষ্য, ঢালিউডে নায়িকা শূন্যতা কিছুটা হলেও পূরণ করতে পারবেন মৌ।

অভিযোগ রয়েছে, সময়ের অনেক নায়িকাই শিডিউল ফাঁসান। শুধু তাই নয় নায়িকার প্রয়োজন মেটাতে পরিচালক-প্রযোজকদের হিমশিম খেতে হয়। এখন পর্যন্ত দুই ছবিতে অভিনয় করলেও মৌ খানের নামে তেমন কোনও অভিযোগ নেই। ফলে নির্মাতারা এই তরুণ নায়িকাকে নিয়ে কাজে আগ্রহবোধ করছেন।

ক্যারিয়ারে মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি নিয়ে মৌ খান বলেন, আমি শুক্রবার রাজধানীর বেশ কয়েকটি সিনেমা হলে গিয়েছি। সেখানে দর্শকদের দারুণ রেসপন্স পেয়েছি। দর্শকরা আমার সঙ্গে ছবি তোলার জন্য ভিড় জমিয়েছিলেন। আমি নতুন একজন নায়িকা। এরপরও দর্শকরা যেভাবে গ্রহণ করেছেন সত্যি আমি ভীষণ আনন্দিত।

তিনি আরও বলেন, আমি বাছাইকৃত চলচ্চিত্রে কাজ করতে চাই। যে ছবির মাধ্যমে দর্শক আমাকে মনে রাখবেন। ভবিষ্যতে চেষ্টা করবো আরও ভালোভাবে নিজেকে উপস্থাপন করা। কারণ প্রথমদিকে কিছু ভুল তো থেকেই যায়। আগামীদিনে নিজেকে আরও প্রস্তুত করবো। দর্শকদের বলতে চাই সবাই আমার সিনেমাটি হলে গিয়ে দেখুন। তাহলে আমরা নতুনরা উৎসাহ পাব।

‘প্রতিশোধের আগুন’ ছবিটি পরিচালনা করেছেন মোহাম্মদ আসলাম। ছবিতে মৌ খানের বিপরীতে রয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। আরও রয়েছেন চিত্রনায়ক শাহরিয়াজ, নবাগত নাজ, সাদেক বাচ্চু, রেবেকা প্রমুখ। এছাড়া নব্বইয়ের দশকের জনপ্রিয় নায়ক ড্যানি সিডাকও রয়েছেন।

এদিকে শফিক হাসান পরিচালিত ‘বাহাদুরী’ ছবিতেও জায়েদ-মৌ জুটি হিসেবে অভিনয় করেছেন। ছবিটি এখন মুক্তির অপেক্ষায় রয়েছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক