,

ঝড়-বৃষ্টি কমতে পারে সপ্তাহের মাঝামাঝি

news-image

বাসস : দেশের বিভিন্ন স্থানে এ সপ্তাহের মাঝামাঝি থেকে (১০ এপ্রিলের পর) ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির প্রবণতা কিছুটা কমতে পারে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ আবুল কালাম মল্লিক গতকাল শনিবার এ পূর্বাভাস জানান।

মোহাম্মদ আবুল কালাম বলেন, সাধারণত এপ্রিল-মে এই সময়ে প্রকৃতি বৈরী ও আবহাওয়া উত্তপ্ত থাকে। কালবৈশাখী ও শিলাবৃষ্টির সম্ভাবনা থাকে। এ কারণে সকাল ও বিকেলের দিকে বৃষ্টিপাত নিয়মিত ঘটনা হয়ে দাঁড়ায়। এ পরিস্থিতিতে বজ্রমেঘমালা দমকা হাওয়ায় পরিণত হয়ে বৃষ্টিপাতের সম্ভাবনাকে বাড়িয়ে দেয়। তবে এ সপ্তাহের মাঝামাঝি ১০ এপ্রিলের দিকে দেশের বিভিন্ন স্থানে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা হ্রাস পাবে। তিনি বলেন, গতকাল সকালে রাজধানীর বিভিন্ন স্থানে আনুপাতিক হারে বৃষ্টি হয়েছে। রাজশাহী, বগুড়া, রংপুর, দিনাজপুর অঞ্চলে গতকাল বিকেলের আগে ঝোড়ো হাওয়া, বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল।

গতকাল সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর