,

শ্রাবন্তীর রান্নাঘরের ছবি ভাইরাল

news-image

বিনোদন প্রতিবেদক : পছন্দের তারকারা ব্যক্তিগত জীবনে ঠিক কেমন, তা নিয়ে ভক্তদের আগ্রহের শেষ থাকে না। আর সে কথা মাথায় রেখেই হয়তো মাঝে মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের ছবি পোস্ট করতে দেখা যায় তাদের।

টালিউডের জনপ্রিয় তারকাদের মধ্যে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। ছেলের সঙ্গে কিংবা পরিবারের সঙ্গে মাঝে মধ্যেই বিভিন্ন ছবি পোস্ট করতে দেখা যায় তাকে। সম্প্রতি রান্নাঘরের ছবি পোস্ট করেছেন এই অভিনেত্রী। যেখানে শ্রাবন্তীকে রুটি বানাতে দেখা যাচ্ছে। ছবির ক্যাপশন দিয়েছেন ‘বেস্ট টাইম’। আর এ ছবি ইস্ট্রাগ্রামে আপলোডের পরপরই ভাইরাল হয়ে যায়।

তবে এই প্রথম নয়, মাঝে মধ্যেই শ্রাবন্তীর জীবনে নানান ব্যক্তিগত মুহূর্ত উঠে আসে সামাজিক যোগাযোগমাধ্যমে। তা দোল খেলার ছবিই হোক, কিংবা ছেলেকে নিয়ে বেড়াতে যাওয়ার। তবে শুধু শ্রাবন্তীই নয় অর্পিতা চট্টোপাধ্যায় থেকে শুরু করে এর আগে টালিপাড়ার বহু অভিনেত্রীর হেঁসেলের ছবিই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি মুক্তি পেয়েছে শ্রাবন্তী-সোহম জুটির ‘গুগলি’ ছবিটি, যা ইতিমধ্যেই দর্শকদের মন কেড়েছে। এ ছাড়া ‘উড়ান’ ছবির শ্যুটিং নিয়েও বেশ ব্যস্ত এই অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের