মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজিএমইএ নির্বাচন: ড. রুবানা হকের পূর্ণ প্যানেল জয়ী

news-image

নিজস্ব প্রতিবেদক : তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর নির্বাচনে বিপুল ভোটে পূর্ণ প্যানেলে জয় পেয়েছেন মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. রুবানা হকের নেতৃত্বাধীন প্যানেল সম্মিতিল-ফোরাম। পূর্ণ প্যানেলে জয় পাওয়ার মধ্য দিয়ে ড. রুবানা হকের সভাপতি হওয়ার বিষয়টিও নিশ্চিত হয়েছে।

শনিবার দিনভর উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ ও গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান জাহাঙ্গীর আলামিন।

এর আগে শনিবার ভোটগ্রহণ শেষে বিজিএমইএ নির্বাচন পরিচালনা বোর্ডের সদস্য ব্যারিস্টার নিহাদ কবীর সাংবাদিকদের জানিয়েছেন, ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে৷ নির্বাচনে মোট ১৯৫৬ ভোটারের মধ্যে ১৪৯২ জন ভোট প্রদান করেছে। ভোটের হার ৭৬ দশমিক ২৭ শতাংশ।

অপরদিকে রুবানা হক পূর্ণ প্যানেল নিয়ে জয় পাওয়ার পর সকল ভোটারদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন, আমরা ঐক্যবদ্ধভাবে পোশাক শিল্পকে এগিয়ে নেবো। আর তার প্রতিদ্বন্দ্বী প্যানেল স্বাধীনতা পরিষদের প্রধান জাহাঙ্গীর আলম বলেছেন, ভোট উৎসবমুখর ও শান্তিপূর্ণ হয়েছে।
এর আগে সকাল ৮ টায় শুরু ভোটগ্রহণ পর্ব বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে চলে। রাজধানীর কাওরানবাজারের বিজিএমইএ ভবনে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

বিজিএমইএর পরিচালক পদের সংখ্যা ৩৫। সমসংখ্যক এই পদের বিপরীতে ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলে নির্বাচন অনুষ্ঠিত হয়।তবে চট্টগ্রামে শুধুমাত্র একটি প্যানেলের প্রার্থী থাকায় ঢাকায় ২৬ পরিচালক পদের বিপরীতে দুই প্যানেলের ৪৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। স্বাধীনতা পরিষদ চট্টগ্রামে প্রার্থী না দেয়ায় সেখানে সম্মিলিত ফোরামের ৯ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।

সম্মিলিত-ফোরাম প্যানেল থেকে জয়ী পরিচালকরা হলেন- রুবানা হক, এস এম মান্নান, ফয়সাল সামাদ, মোহাম্মদ নাছির,আসিফ ইব্রাহিম, আরশাদ জামাল, এম এ রহিম, কে এম রফিকুল ইসলাম, মো. শহীদুল হক, মশিউল আজম, ইনামুল হক খান, মাসুদ কাদের, ইকবাল হামিদ কোরাইশী, নাছির উদ্দিন, কামাল উদ্দিন,সাজ্জাদুর রহমান মৃধা, রেজওয়ান সেলিম, মুনির হোসেন, এ কে এম বদিউল আলম, মিরান আলী,মোহাম্মদ আবদুল মোমেন, মোশারফ হোসেন ঢালী,শিহাব উদ্দোজা চৌধুরী, মহিউদ্দিন রুবেল, শরীফ জহির ও নজরুল ইসলাম। চট্টগ্রাম অঞ্চলে এই প্যানেলের বিজয়ীরা হলেন মোহাম্মদ আব্দুস সালাম, এ এম চৌধুরী, এ এম মাহবুব চৌধুরী, এনামুল আজিজ চৌধুরী, মোহাম্মদ আতিক, খন্দকার বেলায়েত হোসেন,অঞ্জন শেখর দাশ, মোহাম্মদ মুছা ও মোহাম্মদ মেরাজ-ই-মোস্তফা।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক